ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

স্বৈরাচারী আচরণ করেছেন জিএম কাদের : চুন্নু

  • Reporter Name
  • Update Time : ০৫:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৪২২ Time View

সদ্য অব্যাহতিপ্রাপ্ত মহাসচিব মো. মুজিবুল হক (চুন্নু) বলেছেন, কাউন্সিল সামনে রেখে দলের সিনিয়র নেতাদের অব্যাহতি দিয়ে জিএম কাদের স্বৈরাচারী আচরণ করেছে। মঙ্গলবার (৮ জুলাই) রাজধানী গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় দলটির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত সবাই স্বপদে বহাল রয়েছেন। যে প্রক্রিয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে তা অবৈধ। এ সময় তিনি ঐক্যবদ্ধভাবে দ্রুত জাতীয় পার্টির কাউন্সিলের দাবি জানান।

আনিসুল ইসলাম বলেন, কাউন্সিলেই সিদ্ধান্ত হবে জাতীয় পার্টিতে কারা থাকবে, আর কারা থাকবে না।

সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মো. মুজিবুল হককে (চুন্নু) জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর এক ঘণ্টার মাথায় দলের জ্যেষ্ঠ তিন নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মো. মুজিবুল হককে (চুন্নু) দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির গত ২৫ জুনের মতবিনিময় সভায় জেলা, মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকেরা সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৮ জুন দলের প্রেসিডিয়াম সদস্যদের সভায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই তিন নেতাকে সব পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ অবস্থায় পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রের ক্ষমতাবলে সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মো. মুজিবুল হককে অব্যাহতি দিয়েছেন। এ সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিআরএসটি/এসএস

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

স্বৈরাচারী আচরণ করেছেন জিএম কাদের : চুন্নু

Update Time : ০৫:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫