ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

ইসরায়েল-যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং কূটনীতির ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বর্তমানে ১৭তম ব্রিকস সম্মেলনে অংশ নিতে রিও ডি জেনেইরোতে অবস্থান করছেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, আরাঘচি ব্রিকস সম্মেলন আয়োজনের জন্য ব্রাজিলকে ধন্যবাদ জানান এবং বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক আইনের শাসন বজায় রাখতে ব্রিকসের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইরান ও ব্রাজিলের দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার ওপরও জোর দেন।

আরাঘচি বলেন, ‘জায়নিস্ট শাসন ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এসব অবৈধ হামলা জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা ও কূটনীতির ভিত্তিমূলকে আঘাত করে, যার ফলে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গভীর পরিণতি রয়েছে।’

তিনি বলেন, ‘ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকার কারণ হলো— এদের দায়মুক্তি এবং যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশের পূর্ণ সমর্থন। সব দেশেরই আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এবং আঞ্চলিক আগ্রাসন রোধে ইসরায়েলের অপরাধ থামাতে।’

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো সামরিক আগ্রাসনের, বিশেষ করে শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার ওপর হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ দায়িত্ব রয়েছে।

উভয় মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা শিগগিরই দুই দেশের মধ্যে একটি যৌথ অর্থনৈতিক কমিশন আয়োজনে সম্মত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

ইসরায়েল-যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৩:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫