ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

আইসিসির নতুন সিইও সাঞ্জোগ গুপ্তা

আইসিসির প্রধান নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সাঞ্জোগ গুপ্তা। সোমবার (৭ জুলাই) থেকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। আইসিসির সপ্তম সিইও হতে যাচ্ছেন তিনি।

সোমবার (৭ জুলাই) তার নিয়োগ নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘সাঞ্জোগ গুপ্তাকে আইসিসির সিইও হিসেবে ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। ক্রীড়া কৌশল এবং বাণিজ্যায়নে তার অভিজ্ঞতা আইসিসির জন্য অত্যন্ত মূল্যবান হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব ক্রীড়া ও মিডিয়া-এন্টারটেইনমেন্ট জগতে তার গভীর জ্ঞান, ক্রিকেটপ্রেমীদের দৃষ্টিভঙ্গি বোঝার আগ্রহ ও প্রযুক্তিপ্রীতি আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য ক্রিকেটকে অলিম্পিকে নিয়মিত খেলার মর্যাদা দেওয়া এবং বিশ্বব্যাপী এর প্রসার ঘটানো।’

সাঞ্জোগ নিয়োগ পেয়েছেন জিওফ অ্যালারডাইসের রেখে যাওয়া পদে। অ্যালারডাইস ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালনের পর ২০১২ সালে আইসিসিতে যোগ দেন। প্রথমে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক পদে কাজ করে প্রধান নির্বাহীর পদে বসেন। ৮ মাস ভারপ্রাপ্তর দায়িত্ব পালন করে ২০২১ সালের নভেম্বরে পান পূর্ণকালীন নিয়োগ। এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দায়িত্ব থেকে সরে যান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

আইসিসির নতুন সিইও সাঞ্জোগ গুপ্তা

Update Time : ০৩:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫