ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে কুচক্রীমহল: ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। দলটিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল। তারা কোন উদ্দেশ্যে এটা করছে সেটি জানা প্রয়োজন।

রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের উদ্দেশ্য নিয়ে কারও কোনও সন্দেহ থাকতে পারে না। আমাদের লক্ষ্য পরিস্কার, গত ১৫ বছর ধরে শেখ হাসিনা যে গণতন্ত্রকে হরন করেছে আমরা সেটি পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে। ঐকমত্য প্রতিষ্ঠায় বিএনপি আগ্রহী। এজন্যই দলের প্রতিনিধিরা যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন।

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আগেই আমাদের মতামত দিয়ে দিয়েছি। এরপর এ বিষয়ে আর কোনও আলোচনা হয়নি। তবে বিএনপি আলোচনার জন্য প্রস্তুত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে কুচক্রীমহল: ফখরুল

Update Time : ০৩:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫