ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমাদের আছে বিশাল মানব সম্পদ। এ সম্পদ কাজে লাগাতে সরকার বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এর মধ্য দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে বলে সরকার আশাবাদী।

শুক্রবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে সানরাইডার ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ‘উইমেন অ্যান্ড গোল্ডেন সিটিজেন ট্রেড ফ্যাস্টিভ্যাল ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ শুরু হওয়া তিন দিনব্যাপী এ ফ্যাস্টিভ্যাল চলবে ৬ জুলাই পর্যন্ত।

উপদেষ্টা বলেন, ২০২৪ জুলাই অভ্যুত্থানের বছর পূর্ণ হতে চলেছে। এ অভ্যুত্থানে আমাদের তরুণরা জীবন উৎসর্গ করেছে। কোনো অপশক্তি তাদের আটকাতে পারেনি। কারণ গত ১৫ বছর দেশে অন্যায়ের পাহাড় গড়ে উঠেছিল, যে পাহাড় ভাঙার জন্য জুলাই যুদ্ধের সৃষ্টি হয়েছিল। সেদিন আমাদের সন্তানরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। অন্যায়কে রুখে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছিল। তারা কুটিল রাজনীতি বোঝে না। তারা ন্যায্যতার জন্য লড়াই করেছে। অন্যায় করলে আগামীতেও তারা রুখে দাঁড়াবে এটাই তারুণ্য।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য ২৪ জুলাই যুদ্ধে শহীদ মুগ্ধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং জুলাই কন্যা সাবরিনা আফরোজা সেবন্তী।

এছাড়াও উপদেষ্টা বিকেলে গাজীপুরের টঙ্গী এরশাদ নগরে জুলাই যুদ্ধে শহীদ নাফিসা হোসেন ও শহীদ সানজিদা হোসেনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা

Update Time : ০৩:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫