ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিতে মানববন্ধন

ভোলার লালমোহনে নাগরিক সেবা সুরক্ষা কমিটির উদ্যোগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় লালমোহন চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন লালমোহন নাগরিক সেবা সুরক্ষা কমিটির আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল্যাহ হাওলাদার, ইসলামি সমাজকল্যাণ পরিষদের সভাপতি শফিক কন্টেকটার, ব্যবসায়ী জসিম উদ্দিন জনি, সাংবাদিক আজিম উদ্দিন খান, শিক্ষক মাহাবুব আলম, শ্রমিক দলের সভাপতি ফোরকান প্রমুখ।

বক্তারা বলেন, লালমোহনে পল্লি বিদ্যুতের লোড শেডিং ভয়াবহ আকার ধারণ করছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১২ ঘণ্টায় বিদ্যুৎ থাকে না। এছাড়া পল্লি বিদ্যুতের বেশ কিছু খামখেয়ালিপনা সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো ডিমান্ড চার্জ, পিএফ সারচার্জ, মিটার ভাড়াসহ বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের থেকে টাকা নিয়ে যাচ্ছে। আমরা এসব অনিয়মের নিন্দা ও দ্রুত বন্ধ করার দাবি জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, ভোলা জেলার যে বিদ্যুৎ চলমান রয়েছে এই বিদ্যুৎটি ভোলার গ্যাস দিয়ে উৎপন্ন হয়। ভোলার নিজস্ব গ্যাসে বিদ্যুৎ উৎপন্ন হওয়া স্বত্বেও আমরা সঠিক ভাবে বিদ্যুৎ পাচ্ছি না। বিগত ফ্যাসিস্ট সরকার ভোলার এ বিদ্যুৎকে জাতীয় গ্রিডে নিয়ে ভোলাবাসীকে বিদ্যুতের আগ্রাসনে ফেলেছে।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ার দিয়ে বলেন, আজকের পর থেকে যদি পল্লি বিদ্যুতের লোড শেডিং বন্ধ না হয় তাহলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে এবং পল্লি বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে। প্রয়োজনে লালমোহন পল্লি বিদ্যুৎ বাদ দিয়ে পিডিবির জন্য দুর্বার আন্দোলন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিতে মানববন্ধন

Update Time : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫