ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সরকারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের মাঝের সড়ক স্থানান্তর করে বিকল্প সড়ক ব্যবহার ও একক ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকালে কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

সকাল ১১ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের সামনে বিভিন্ন গাছের গুড়ি ফেলে শিক্ষার্থীরা অবস্থান করছে। মুখে তাদের স্লোগান ছিল- আমাদের দাবি আমাদের দাবি- মানতে হবে মানতে হবে। দাবি মোদের একটাই- কলেজের একক ক্যাম্পাস চাই।

প্রায় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীরা সড়কে অবস্থান করলে স্থানীয় জনগণ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা শিক্ষার্থীদের নানা ধরনের হুমকি ধমকি দিয়ে সড়ক থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার জন্য বলেন। তবে বিকল্প সড়ক থাকায় যান বাহন চলাচলের কোনো সমস্যা হয়নি।

অবরোধের মধ্যে স্থানীয় কয়েকজন যার মধ্যে নুরুল আমিন, নাফিজ ও আক্তার হোসেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন হুমকিসহ দুর্ব্যবহার করে এবং উপর মহলের মাধ্যমে দেখে নিবে বলে হুমকি প্রদান করেন। হুমকির পরও শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যায়। পরবর্তীতে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। তিনি শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ করেন। কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সড়ক স্থানান্তর ও একক ক্যাম্পাস করার কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।

পরবর্তীতে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।

সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মোল্লা বলেন, আমার অজান্তেই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। শিক্ষার্থীদের সড়ক থেকে কলেজে ফিরিয়ে আনতে গিয়ে আমি স্থানীয়দের রোষানলে পরছি যা অত্যন্ত দু:দুঃখজনক। শিক্ষার্থীদের স্মারকলিপি ও আবেদনের প্রেক্ষিতে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা প্রত‌্যাশা করছি।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. আজিজ বলেন, স্মারকলিপি পেয়েছি। আমরা এ বিষয়টি খতিয়ে দেখছি। আপাতত ওই সড়কে যাতে কোন ভারি যানবাহন চলাচল না করে সেটা সীমিত করার চেষ্টা করছি। এছাড়া ওই রাস্তার সাথে আরো কয়েকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীরা বিকল্প রাস্তার কথা বলছে, বিষয়টি সরেজমিনে দেখতে হবে এবং এলাকার জনগণসহ সকলকে নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে।

উল্লেখ্য, কলেজের প্রধান ফটক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত ২১ এপ্রিল কলেজের শিক্ষার্থীরা ওই সড়কটি বন্ধ করে বিকল্প সড়ক নির্মাণসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সরকারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Update Time : ০৩:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫