
ভোলার লালমোহন উপজেলায় কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের নতুন বাজার এলাকায় সমালয়ে উফশী বোরো ধানের ব্লক প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ধান কর্তনের উদ্বোধন করেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও খামার বাড়ির উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক।
লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এর আগে ধান কর্তনের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইনের সভাপতিত্বে এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক আলী আজিম শরীফ, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র দাস, টুটুল চন্দ্র সাহা ও অসীম মজুমদারসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
লালমোহন ভোলা প্রতিনিধি 















