ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

দুই মাসের অভিযানে লালমোহন মৎস্য বিভাগের রেকর্ড সাফল্য

ভোলার লালমোহন উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে দুই মাসের অভয়াশ্রম অভিযানে রেকর্ড সাফল্য অর্জন করেছেন মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে দুই মাসে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে মোট ১১২টি অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
তিনি জানান, গত ১ এপ্রিল থেকে ৩০ শে মার্চ পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করেছি। ১৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫৯ হাজার মিটার অবৈধ ইলিশ জাল এবং ৩ লাখ ৯৬ হাজার মিটার কারেন্ট জাল। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া এই অভিযানে বিভিন্ন সময় মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান আরও জানান, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অন্য বছরের তুলনায় এই বছরের জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। যার ফলে জেলেরা আমাদের চোখ অগোচরে নদীতে তেমন বেশি নামতে পারেননি। তারপরও যারা মাছ শিকারে নদীতে নেমেছে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ অভিযান সুন্দরভাবে বাস্তবায়ন করতে আমাদেরকে বাংলাদেশ কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরা ব্যাপকভাবে সহযোগিতা করেছেন। যার মাধ্যমে দুই মাসের এই অভিযান পরিচালনায় লালমোহন উপজেলা মৎস্য বিভাগ জেলার মধ্যে রেকর্ড সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সীমিত জনবল নিয়েও লালমোহন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ দুই মাসের জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করেছেন। এটি সত্যিই প্রশংসার দাবিদার। সফলভাবে এই অভিযান বাস্তবায়ন করায় আমাদের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা সঠিকভাবে পূরণ হবে বলে আমি আশাবাদী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

দুই মাসের অভিযানে লালমোহন মৎস্য বিভাগের রেকর্ড সাফল্য

Update Time : ১০:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫