ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

ভিয়েনা রাজ্য নির্বাচনে পুনরায় নির্বাচিত হলেন লালমোহনের সন্তান মাহমুদুর রহমান নয়ন

স্ট্রিয়ার রাজধানী ভিয়েনার রাজ্য নির্বাচনে ভিয়েনার ২৩ নম্বর ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) প্রার্থী হয়ে পুনরায় নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ভোলার লালমোহনের সন্তান মাহমুদুর রহমান নয়ন। রবিবার (২৭ এপ্রিল ) একই সাথে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সিটি কর্পোরেশন এবং রাজ্য কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট (Leasing) থেকে বিপুল পরিমাণ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মাহমুদুর রহমান নয়ন।

উল্লেখ্য যে, সমগ্র ভিয়েনায় অস্ট্রিয়ান সোশ্যালিস্ট পার্টি জয়লাভ করেছে। তবে ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টির ৭ জন রাজ্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে মাহমুদুর রহমান অন্যতম।

প্রসঙ্গত, ২০২০ সালে ভিয়েনার ডিসট্রিক্ট কাউন্সিল নির্বাচনে অংশ গ্রহণ করে ২৩ নং ডিস্ট্রিক্টের ডিসট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন। এর মাধ্যমে তিনি অষ্ট্রিয়ার মাটিতে ইতিহাস গড়েছেন।

অষ্ট্রিয়ার সাড়া জাগানো বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদের পৈতৃক বাড়ি বাংলাদেশের ভোলা জেলার লালমোহন উপজেলায়। অস্ট্রিয়ান তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন এর বাবা মাহবুবুর রহমান প্রায় চার দশকের উপরে অস্ট্রিয়া প্রবাসী। তিনি জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ এবং ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির লোকজন গর্বিত বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ার স্থানীয় মূলধারার একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় রাজনীতিবিদ। অস্ট্রিয়ান পিপলস পার্টিতে তার যথেষ্ট সুনাম রয়েছে।

জানা যায়, অস্ট্রিয়ার যে কোনও নির্বাচনে প্রথমে ভোট দিতে হয় দলকে। তারপর নিজের পছন্দের কেহ থাকলে তার নাম লিখে দিতে হয়। বিদেশে বিভিন্ন সংগঠন অথবা মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ এখন আর নূতন কিছু নয়। মেধা, যোগ্যতা আর সাহসিকতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি বংশোদ্ভূতরা এখন সগৌরবে মহামান্নিত।

মাহমুদুর রহমান নয়ন ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। তিনি হায়ার টেকনিকাল কলেজে ছাত্র বস্তায় ২০১২/২০১৩ ইং সমগ্র অষ্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। সেখানে তিনি ১.১ মিলিয়ন স্টুডেন্ট এর নেতৃত্ব দেন।

অস্ট্রিয়ান তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন, মাত্র ৩০ বৎসর বয়সে বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ অষ্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন অষ্ট্রিয়ার রাজনৈতিক অঙ্গনে।

মাহমুদুর রহমান নয়ন এই প্রতিনিধিকে জানান, ভিয়েনায় বসবাসরত ২৩ নং ডিস্ট্রিক্টের বাংলাদেশি অস্ট্রিয়ান নাগরিকবৃন্দ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

ভিয়েনা রাজ্য নির্বাচনে পুনরায় নির্বাচিত হলেন লালমোহনের সন্তান মাহমুদুর রহমান নয়ন

Update Time : ০৫:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫