ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২
টার্মিনাল নেই, তবুও ইজারা

লালমোহনে পরিবহনের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

ভোলার লালমোহনে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রেন্ট এ কার মালিক সমিতি। রবিবার (২০ এপ্রিল) দুপুরে পৌর শহরের থানার মোড়ে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন পৌরসভার নিজস্ব কোনো পরিবহন স্ট্যান্ড নেই। মাইক্রোবাসের জন্যও নির্দিষ্ট কোনো স্ট্যান্ড পূর্বেও ছিলনা, এখনো নেই। এরপরও মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা দিয়েছেন পৌরসভা। ফলে টোল উত্তোলনে ব্যস্ত হয়ে পড়েছে ইজারাদার।
তারা আরও বলেন, মাননীয় হাইকোর্ট থেকে ২০২২ সালের একটি রায়ে টার্মিনাল ছাড়া টোল উত্তোলন না করার আদেশ দেয়া হয়েছিল। এছাড়াও পৌরসভার বিধানের ৯৮নং ধারার ৭নং অনুচ্ছেদে বলা হয়েছে, ‘পৌর মেয়র কর্তৃক নির্মিত পরিবহন টার্মিনাল ছাড়া পার্কিং ফি কিংবা পরিবহন টোল উত্তোলন করা যাবেনা”।
এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়ক থেকে টোল উত্তোলনে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর অনুমতি লাগবে। আমরা সড়ক ও জনপথের রাস্তায় চলাচল করি। অথচ পৌরসভা  এসব সকল আদেশ অমান্য করে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ইজারা দিয়ে ইজারাদার কর্তৃক আমাদের কে হয়রানি করার লাইসেন্স দিয়েছে পৌরসভা।
তাই এই ইজারা বাতিলের দাবি জানিয়েছেন লালমোহন রেন্ট এ কার মালিক সমিতির নেতারা।
মানববন্ধনে লালমোহন রেন্ট এ কার মালিক সমিতির সভাপতি মো. লোকমান হোসেন কানু মিয়া, সাধারণ সম্পাদক আলী আজগর মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজসহ সমিতির নেতা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে লালমোহন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ বলেন,  এবছর অন্যান্য বছরের মতো ইজারা দেয়া হয়েছে। বর্তমান ইজারার ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে।  কমিটির কাজ হলো কোন মহালে সমস্যা হলে তারা সেটা দেখে প্রতিবেদন দিবেন। প্রতিবেদন পাওয়ার পর কোন সমস্যা থাকলে সেটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

টার্মিনাল নেই, তবুও ইজারা

লালমোহনে পরিবহনের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

Update Time : ১০:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫