
ভোলার লালমোহন পৌর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
শহরের চৌরাস্তার মোড়, থানার মোড়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, কাঁচা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন (ময়লা-আবর্জনা ফেলার পাত্র) স্থাপন করা হয়।
রবিবার দুপুরের দিকে পৌর শহরের চৌরাস্তার মোড়ে ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে লালমোহন পৌর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পৌর শহরের বিভিন্ন স্থানে ২০টি ডাস্টবিন (ময়লা-আবর্জনা ফেলার পাত্র) স্থাপন করা হয়েছে। এছাড়াও পৌর শহরের বিভিন্ন স্থানে দ্রুত সময়ের মধ্যে আরো প্রায় ৫০টি ডাস্টবিন স্থাপন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, পৌরসভার সার্ভিস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো.নাজিম উদ্দীন, লালমোহন করিমুন্নেছা মহিলা কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম নোমান পাটওয়ারীসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সংবাদের পাতা ডেস্ক 









