ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

কিছু রাজনৈতিক দল আমাদেরকে কেবল জনগণ বানিয়ে রাখতে চায়: সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আমরা দেখেছি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক প্রচারণা ছিল কিছু বিরোধী রাজনৈতিক দলের। তারা সব সময় আমাদের জনগণ বানিয়ে রাখতে চায়। জনগণ বানিয়ে রাখলে আমাদের ওপর অত্যাচার করা সহজ। যদি আমরা নাগরিক হয়ে উঠি, তাহলে আমরা অধিকারের কথা বলবো। তবে আমরা ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে সকলে নাগরিক হয়ে উঠেছি। আমাদের অধিকারের কথা আমরা মোড়ে মোড়ে বলবো।
শনিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে পৌরশহরের চৌরাস্তার মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সামান্তা শারমিন আরও বলেন, ২৪-এর ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যে ফ্যাসিস্ট সংবিধান ছিল তা বাতিল হয়ে গেছে। এখন নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমাদেরকে শুধুমাত্র সংসদীয় নির্বাচনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, এতো পরিমাণ ছাত্র-জনতা শহিদের মধ্যদিয়ে আমরা বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ। সেটা পরিবর্তনের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।
তিনি বলেন, আওয়ামী লীগ শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী দল। আমরা সকলে প্রত্যক্ষ করেছি, এই আওয়ামী লীগ কীভাবে ১৫ বছর বাংলাদেশের জনগণের ওপর গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছিল।
তিনি আরও বলেন, ১৫ বছরের ফ্যাসিস্ট আমলে যা যা দেখেছি তা ভুলে যাওয়ার নয়। আমরা ১৫ বছরে এদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জনগণের বিরুদ্ধে ব্যবহার হতে দেখেছি। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, প্রত্যেকটি বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এও দেখেছি, বাংলাদেশে যত বিরোধী রাজনৈতিক দল আছে, তারাও বাংলাদেশের মানুষের সঙ্গে সেই সততা অবলম্বন করতে পারেনি। তারাও বাংলাদেশের মানুষের পিঠ বিছিয়ে নিজেদের সুবিধা আদায় করে নিয়েছে। সেই পরিক্রমা এখনো আমরা দেখছি। বিগত যত রাজনৈতিক দল আছে, তারা শুধু নিজেদের দলীয় স্বার্থ কায়েমে ব্যস্ত।
লালমোহন উপজেলা জাতীয় নাগরিক পার্টির সংগঠক মহিবুল্লাহ মুন্নার সভাপতিত্বে এ সময় জাতীয় নাগরিক পার্টি ভোলা জেলার সংগঠক আবুল হাসনাত হাসনাইন, লালমোহন উপজেলার সংগঠক আমিনুল ইসলাম বুলবুল, শাহিদুল ইসলাম তন্ময়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

কিছু রাজনৈতিক দল আমাদেরকে কেবল জনগণ বানিয়ে রাখতে চায়: সামান্তা শারমিন

Update Time : ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫