
ঢাকার ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের একটি মিছিল থেকে সংগঠনটির ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) জুমার পর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিসানুল হক জানান, ধানমন্ডি ৮ নম্বরের তাকওয়া মসজিদ থেকে হিযবুত তাহরীরের সদস্যরা আকস্মিকভাবে একটি মিছিল বের করার চেষ্টা করে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলকারীরা বিভিন্ন গলিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থল থেকেই আটজনকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে হিযবুত তাহরীরের প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন উদ্ধার করা হয়।
জাতীয় ডেস্ক 















