ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনে অভয়াশ্রম অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের বিশেষ কম্বিং অপারেশনের মাধ্যমে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে ২৫ হাজার মিটার অবৈধ ধরাজাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল রয়েছে। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানে জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ওইসব মাছ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সাইফুল ইসলাম সোহাগ, অফিস সহায়ক খোকন চন্দ্র দেসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযানের বিষয়ে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। এ সময় কেউ নদীতে মাছ শিকারে গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনে অভয়াশ্রম অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

Update Time : ১১:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫