ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

ইউরো বাংলা টাইমস সম্পাদক মাতৃভাষা পদকে ভূষিত

  • Reporter Name
  • Update Time : ১০:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭৭ Time View

মাতৃভাষা পদক-২০২৫ এ ভূষিত হলেন ইউরোপের অস্ট্রিয়া থেকে বাংলা ভাষায় প্রকাশিত অনলাইন গণমাধ্যম ইউরো বাংলা টাইমস এর এডিটর ইন চিফ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরি হল মিলনায়তনে তাঁর হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে মাতৃভাষা পদক প্রদানের আয়োজন করে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। ইউরোপে বাংলা ভাষার প্রসারে বিশেষ অবদান রাখায় মাহবুবুর রহমানকে মাতৃভাষা পদকে ভূষিত করে সংগঠনটি।
এদিন মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী ভাষা শহিদ আবদুস সালাম কে (মরণোত্তর), বিচার বিভাগে বিশেষ অবদানের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা অ্যাকাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম, সাহিত্য ও নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দিলারা হাশেম (মরণোত্তর), পোশাক শিল্পে বিশেষ অবদানের জন্য জসিম উদ্দিন আহমেদ সিআইপি ও ইঞ্জিনিয়ার মশিউর রহমান বিপ্লব, বীমা খাতে বিশেষ অবদানের জন্য আহমেদ সাইফুদ্দিন চৌধুরি এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখায় লায়ন শাহাদাত হোসেন কে মাতৃভাষা পদকে ভূষিত করা হয়।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ভাইস চেয়ারম্যান এমএম ইকবাল আলমগীরের সভাপতিত্বে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, সাবেক সচিব ড. সৈয়দ নকীব মুসলিম ও সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাঈদুল হক সাঈদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

ইউরো বাংলা টাইমস সম্পাদক মাতৃভাষা পদকে ভূষিত

Update Time : ১০:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫