ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনেগাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে পাগল করা ঘ্রাণ

ভোলার লালমোহনে আমের মুকুলের ঘ্রাণে ভরে উঠেছে আমের বাগানগুলো। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। আমগাছের সোনালি রঙের মুকুলে প্রকৃতি যেন নিজের খেয়ালে সাজিয়ে রেখেছে। মুকুলগুলো দেখতে যেমন ভালো লাগছে তেমনি মৌ মৌ গন্ধে ভরে উঠেছে এলাকাগুলো। এ যেন মধু মাসের আগাম বার্তা দিচ্ছে প্রকৃতি। বাগানে মৌমাছির দল গুনগুন শব্দ করে মুকুলের থেকে মধু সংগ্রহ করতে দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখা গেছে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার আমের বাগানগুলোতে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বাসা বাড়িতে রোপণ করা আম গাছগুলোতে দেখা গিয়েছে সোনালি মুকুল।
লালমোহনের প্রতিটি বাড়িতে অন্যান্য গাছের সাথে বিচ্ছিন্নভাবে রোপণ করা আম গাছ রয়েছে অনেক। অন্যান্য বছরের তুলনায় এ বছর অধিক পরিমাণে মুকুল দেখা দিয়েছে। উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার গ্রামের মো. শামীম জানান, আমাদের বাগানে অন্যান্য গাছের সাথে প্রায় ২৫টির মতো আম গাছ রয়েছে। এ বছর আমের মুকুল অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। ঝড়, বন্যা না হলে এবার অনেক আম হবে বলে আশা করছি।
চরভুতা ইউনিয়নের কর্তার কাছারি এলাকার আনিছল হক মিয়া বলেন, আমাদের বাড়ির আম গাছগুলোতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। চারিদিকে ছড়াচ্ছে মুকুলের সুবাসিত মৌমৌ গন্ধ। প্রতি বছরই গাছগুলোতে আম ধরছে। তবে এ বছর মুকুল অনেক বেশি দেখা যাচ্ছে। আশা করছি ভালো ফলন হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাজায়, লালমোহনে বছর প্রায় ১৫ হেক্টর জমিতে আম গাছ রয়েছে। এর মধ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে চাষাবাদে প্রায় কোটি টাকার বিভিন্ন প্রজাতির আম বিক্রি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমের জাতের মধ্যে রয়েছে স্থানীয়, আ¤্রপালি, বারি-৪, বারি-৮, বারি-১১ জাত।
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু হাছনাইন জানায়, উপজেলা কৃষি অফিস থেকে আমচাষীদের বিনামূল্যে বিভিন্ন ধরনের উপকরণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এই উপজেলায় আমের ভালো ফলন পাবে কৃষকেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনেগাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে পাগল করা ঘ্রাণ

Update Time : ১০:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫