News Title :
সংবাদ শিরোনাম :
ভোলা-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাঈমের নির্বাচনি ইশতাহার ঘোষণা
ভোলা-৩ অসনে ১১ দলীয় জোটের বিডিপি’র সংসদ সদস্য প্রার্থী মুহা. নিজামুল হক নাঈমের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি)
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র্যালি
ভোলার লালমোহনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে লালমোহন হাইস্কুল মাঠ থেকে
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ
ভোলা-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আগামী নির্বাচনে জামায়াতে
শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক – মেজর হাফিজ
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, শেখ হাসিনা চাচ্ছে
বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামি – অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (সাবেক এমপি) বলেছেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামি। আগামীর দেশ
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, লালমোহন-তজুমদ্দিনসহ সারাদেশে বিএনপি ও ধানের শীষের গণ জোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি বাংলাদেশে একটি জনপ্রিয় দল। বিএনপি ও ধানের শীষে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো। যেখানে নারী পুরুষ সকলে মিলে মিশে থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বাজারে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেজর হাফিজ আরো বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শেখ হাসিনা তারা পিতাকে অপমান করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। তিনি জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লায় ও ফুলকপিতে ভোট দিলে এবং তারা জয়জুক্ত হলে দেশে তারা মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কায়েম করবে। জামায়াতে ইসলামী মহিলাদেরকে ঘরের বাহিরে আসতে দিবে না। তারা দেশটাকে আফগানিস্তান বানাবে। বর্তমানে মহিলারা বিভিন্ন সেক্টরে তাদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। তারা বিমান চালাচ্ছে, দেশ চালাচ্ছে, বিচারক হচ্ছে, সবক্ষেত্রে মহিলাদের অবদান দেখা যাচ্ছে। জামায়াত ক্ষমতায় আসলে মহিলাদেরকে ঘরে রেখে আসবাবপত্রের মতো ব্যবহার করবে। এজন্য সকল মহিলাদের ধানের শীষে ভোট দেয়ার জন্য বলেন।
ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক
আগামী ১২ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা জেলা তথ্য
বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে – মেজর হাফিজ
ভোলা -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আগামী নির্বাচনে একটি দল সাধারণ মানুষদের বেহেশতের লোভ দেখিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তারা নিজেদের ইসলামী দল দাবি করছে। নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামী দল এবং তারা ইসলামের লোক। জামায়ামে ইসলামী দলটি নারীদের চেয়ার টেবিলের মতো ব্যবহার করে। তাদের দলের প্রধান কখনো নারী হতে পারবে না। তারা কোন নির্বাচনে নারীদের নমিনেশন দেয়না। তিনি উপস্থিত সকল নারীদের ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, জিয়াউর রহমানের পর খালেদা জিয়া বিএনপির সভানেত্রী ছিলেন। নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নারী হয়েও তিনবারের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপার্সন ছিলেন। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশে মেজর হাফিজ প্রশ্ন রাখেন, আপনারা কি সুখী সমিদ্ধ বাংলাদেশ চান? সঙ্গে সঙ্গে জনসভা প্রাঙ্গণ থেকে জোরালো কণ্ঠে ‘হ্যাঁ’ ধ্বনি ভেসে আসে। তিনি বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ কোনো পরাশক্তির করুণা নয়। আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে বাঁচতে চাই।
লালমোহনে যুবদলের প্রচার-প্রচারণা বিষয়ক করণীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলার লালমোহন উপজেলায় যুবদলের উদ্যোগে প্রচার-প্রচারণা বিষয়ক করণীয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১) জানুয়ারি উপজেলার গজারিয়া বাজারে
নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়- মেজর হাফিজ
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের









