ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

বাংলাদেশের পাট ও পাটপণ্য আমদানিতে আগ্রহী ইন্দোনেশিয়া : রাষ্ট্রদূত

বাংলাদেশ থেকে পাট ও পাটপণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু।

তিনি বলেন, পাট ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের পাশাপাশি বিনিয়োগের সম্ভাবনাও তারা খতিয়ে দেখছেন।

বুধবার (২ জুলাই) রাজশাহীর পবা উপজেলার নওহাটায় অবস্থিত হাসেন জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন।

শতভাগ রপ্তানিমুখী এই পাটশিল্প পরিদর্শনের সময় ইন্দোনেশীয় দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তার সঙ্গে ছিল।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পাট ও পাটপণ্যের গুণগত মান ইন্দোনেশিয়ার তুলনায় অনেক ভালো। এজন্য তারা বাংলাদেশের পাটপণ্য আমদানিতে গভীর আগ্রহী।

তিনি বলেন, ‘আমরা খতিয়ে দেখছি, পাটপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণে কীভাবে একসঙ্গে কাজ করা যায়। শুধু পাট নয়, আমরা বাংলাদেশের কৃষি খাতেও সহযোগিতা বাড়াতে আগ্রহী, বিশেষ করে আম চাষে।’

তিনি আরও জানান, ‘এই অঞ্চলের আমের স্বাদ ও গন্ধ বিখ্যাত। তাই কোনো ব্যবসায়ী বা বাণিজ্যিক সংস্থা ইন্দোনেশিয়ায় আম রপ্তানি করতে চাইলে আমরা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।’

রাষ্ট্রদূত আরো বলেন, কৃষি খাতে কোনো যৌথ উদ্যোগ থাকলে ইন্দোনেশিয়া বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এ ক্ষেত্রে রাজশাহী অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হবে।

পরিদর্শনকালে দুই দেশের প্রতিনিধিরা পাট ও পাটপণ্য রপ্তানি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করেন। তারা ইন্দোনেশিয়ায় পাটপণ্য রপ্তানির সম্ভাবনার বিষয়ে আশাবাদও ব্যক্ত করেন।

পরে রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি পাটের বহুমুখী ব্যবহার এবং উপজাত পণ্যের উৎপাদন প্রক্রিয়াও পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাসেন আলী, চেয়ারম্যান তাহেরা হাসেন, পরিচালক তৌফিক হাসান ও নির্বাহী পরিচালক আহসান হাবিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

বাংলাদেশের পাট ও পাটপণ্য আমদানিতে আগ্রহী ইন্দোনেশিয়া : রাষ্ট্রদূত

Update Time : ০৩:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫