ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশী বৃদ্ধের মৃত্যু

ভোলার লালমোহনে মুরগির খামারের পাশে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল ইসলাম চৌকিদার নামের ৬০ বছরের বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নুরুল ইসলাম চৌকিদারের ছেলে জসিম জানান, শনিবার ভোরে তার বাবা জমিতে কৈয়া জালে মাছ ধরার জন্য যায়। আজকে দুপুরে আমাদের ভাই বোন সকলে মিলে একত্রে খাওয়ার কথা। খাওয়ার ব্যাপারে কথা বলার জন্য সকাল ৭টার দিকে আমি বাবাকে খুঁজতে বের হই। বাইরে গিয়ে দেখি আমাদের পাশের ইফান হাজীর মুরগি খামারের বিদ্যুতের লাইনের তার বাইরে পড়ে আছে। ওই তারে বিদ্যুৎ থাকায় আমি মুরগির খামারের মালিক ইফানকে বাইরে বিদ্যুতের তার কেন জিজ্ঞাসা করতেই সে আমাকে বলল শিয়াল ধরার জন্য ফাঁদ পেতেছি। এখনো লাইন বন্ধ করি নাই। এরপর সামনে এগিয়ে দেখি আমার বাবা তার জড়িয়ে জমির মধ্যে পড়ে রয়েছে। আমি চিৎকার দিলে আমার ভাই, ভাবি, বোন ও আত্মীয়স্বজনেরা চলে আসলে ইফান হাজী বিদ্যুতের লাইন বন্ধ করে বাইরের তারের লাইন ভিতরে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ওই এলাকার জাকির তালুকদার ও ফয়েজ হাওলাদারসহ কয়েকজন জানান, আমরা ইফান হাজীকে বারবার নিষেধ করেছি বাইরে বিদ্যুতের তার না দেয়ার জন্য। সে কারো কথা শুনে নাই, তাই এই দুর্ঘটনা ঘটলো।
এ ব্যাপারে ইফান হাজীর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলে তার নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ ভোলায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশী বৃদ্ধের মৃত্যু

Update Time : ০৬:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫