ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনে সড়কের ইট-পিচ তুলে কাজ করছেন না ঠিকাদার, জনমনে ক্ষোভ

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ডা. আজাহার উদ্দিন রোড থেকে ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজার সড়ক। বিশেষ কারণে দীর্ঘদিন ধরে সড়কটিতে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। বছরের পর বছর ধরে খানাখন্দে বেহাল হয়ে পড়েছিল সড়কটি। তবে দেশের পটপরিবর্তনের পর সে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। যার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। তবে বরাদ্দ পেয়ে সড়কের পুরোনো ইট-পিচ তুলে রেখে চলে যায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে আরো দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দাসহ পথচারীরা।

লালমোহন উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরের জিওবি মেইনটেনেন্সের আওতায় রমাগঞ্জ ইউনিয়নের ডা. আজাহার উদ্দিন রোড থেকে ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজার সড়কের ৮৫০ মিটার সড়ক সংস্কারের জন্য ৫১ লাখ ৯৪ হাজার ৯৩৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। সড়কটি সংস্কারের জন্য কাজ পান ভোলার এমএস মামুন ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরের জুনের মধ্যে তাদের সড়কটির কাজ শেষ করার কথা রয়েছে।

এদিকে, কাজ পাওয়ার পর সড়কের পুরোনো ইট-পিচ তুলে রেখে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। তারপর থেকে প্রায় ৪ মাস অতিবাহিত হলেও আর কাজ শুরু করা হয়নি। এ কারণে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সড়কটির ইট-পিচ উঠানোর কারণে বৃষ্টির সময় যানবাহন চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। এমনকি সড়কটি দিয়ে মানুষের পায়ে হাঁটাও দুষ্কর হয়ে পড়েছে। যার ফলে বিপাকে রয়েছেন স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক, পথচারীরা। এ নিয়ে ক্ষুব্ধ তারা।

স্থানীয় বাসিন্দা মো. সিরাজ, শাহাদাত হোসেন ও মো. পারভেজ বলেন, এই সড়কটি বছরের পর বছর বেহাল অবস্থায় ছিল। তবে কয়েক মাস আগে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়। এতে আমাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছিল। তবে ঠিকাদারের খামখেয়ালি আর গড়িমসির কারণে আমরা এখন চরম বিপাকে পড়েছি। আগে তো কোনো রকমে চলা যেতো। ঠিকাদার সড়কটির বর্তমানে এমন অবস্থা করে ফেলে রেখেছে যে, এখন বৃষ্টি হলে এই সড়কটি পানিতে ভরে থাকে। তখন আমাদের চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। এখান দিয়ে শত শত মানুষ প্রতিনিয়ত চলাচল করছেন। তাই আমরা চাই জনগুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কার দ্রুত সময়ের মধ্যে যেন শেষ করা হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস মামুন ট্রেডার্সের কর্ণধার মো. মাকসুদুর রহমান জানান, খুব শিগগিরই সড়কটির কাজ শুরু করবো এবং যথা সময়ের মধ্যেই শেষ করবো।

এ বিষয়ে এলজিইডির লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহা বলেন, সড়কটির সংস্কার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি তারা দ্রুতই সংস্কার কাজ শেষ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনে সড়কের ইট-পিচ তুলে কাজ করছেন না ঠিকাদার, জনমনে ক্ষোভ

Update Time : ০৯:২১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫