ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

দুই জনকে কৃত্রিম পা দিয়ে সহায়তা করলেন নাগরিক উন্নয়ন ফোরাম

নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিনের উদ্যোগে দুর্ঘটনায় পা হারানো অসহায় দুজনকে কৃত্রিম পা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে লালমোহন প্রেসক্লাবে নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুর রহমান খোকার পক্ষ থেকে কৃত্রিম পা তুলে দেন ফোরামের সদস্যবৃন্দ। যাদের মধ্যে কৃত্রিম পা বিতরণ করা হয়েছে তারা হলেন, লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন ৫নং ওয়ার্ডের কাঞ্চন মিয়ার বাড়ির পিয়ারা বেগম (৫৫) ও তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের গেদু সর্দার বাড়ির মোস্তাফিজুর রহমান (৬২)।

এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিনের সমন্বায়ক সিদ্দিকুর রহমান শান্ত এর সভাপতিত্বে এবং সাংবাদিক আজিম খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ লালমোহন উন্নয়ন ফোরামের সভাপতি কাজী শাহে আলম, বাংলাদেশ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন খান, ধলীগৌরনগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ওমর ফারুক, সেক্রেটারি ইলিয়াস মিয়া, জামায়াতে ইসলামি রমাগঞ্জ ইউনিয়নের সেক্রেটারি আহসান শরীফ, চতলা ৪নং ওয়ার্ডের সভাপতি মাও: মোস্তাফিজুর রহমান, রমাগঞ্জ ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

কৃত্রিম পা পাওয়া পিয়ারা বেগমের স্বামী কাঞ্চন মিয়া জানান, ৪ বছর আগে আমার স্ত্রী পরিত্যক্ত একটি ব্লেড দিয়ে নখ কাটার পরে পায়ে ইনফেকশন হওয়ায় ডাক্তারের কাছে নেয়া হলে তার পা কেটে ফেলতে হয়। এরপর থেকে পাবিহীন দুর্বিষহ জীবন যাপন করছে আমার স্ত্রী। তিনি আরো বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। আমার কোনো ছেলে নেই। ৬ মেয়ে মধ্যে ৪ টি মেয়ে বিবাহ দিয়েছি। স্বল্প আয়ের কারণে আমার স্ত্রীর কৃত্রিম পা লাগাতে পারি নাই। রমাগঞ্জ ইউনিয়ন ৫নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি মো. হেলাল স্যারের সাথে কৃত্রিম পায়ের ব্যাপারে যোগাযোগ করলে তিনি নাগরিক উন্নয়ন ফোরামের সাথে যোগাযোগ করে আমার স্ত্রীকে একটি ফ্রি কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিয়েছেন। আমি এই জন্য সকলের কাছে কৃতজ্ঞ।
কৃত্রিম পা পাওয়া মোস্তাফিজুর রহমান বলেন, ৯ বছর আগে রোড এক্সিডেন্টে আমার ডান পা ভাঙার কারণে কেটে ফেলতে হয়। এতদিন কষ্ট করে মানুষের কাছে গিয়ে সাহায্য উঠিয়ে চলেছি। পরিচিত একজনের মাধ্যমে নাগরিক উন্নয়ন ফোরামের কাছ থেকে আজকে একটি কৃত্রিম পা পেয়েছি। এতে আমি ভালোভাবে চলতে পারবো। আমি ব্যারিস্টার মো. আব্দুর রহমান খোকার নিকট কৃতজ্ঞ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

দুই জনকে কৃত্রিম পা দিয়ে সহায়তা করলেন নাগরিক উন্নয়ন ফোরাম

Update Time : ০৯:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫