ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

তজুমদ্দিনে চাঁদার জন্য প্রভাষকের মোটরসাইকেল আটকে রাখলেন অফিস সহকারী!

ভোলার তজুমদ্দিন উপজেলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের বেতন থেকে চাঁদা দাবি করে এক প্রভাষকের মোটরসাইকেল আটক রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই পক্ষের ভেতর হট্টগোল হলে ভুক্তভোগী প্রভাষক থানায় অভিযোগ দায়ের করেন। প্রভাষকের সঙ্গে অফিস সহকারীর এমন আচরণে ক্ষুব্ধ স্থানীয় শিক্ষক সমাজ। জানা গেছে, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি শাখা চালু করা হয়। তবে চালুর পর থেকে সেখানে তেমন শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২২ সালে মাদরাসার অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদ শাখাটি মধ্যআড়ালিয়া রহমানিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক ও ওই মাদরাসার উন্মুক্ত শাখার সমন্বায়ক মাওলানা মিজানুর রহমানের নিকট ৫০ হাজার টাকায় হস্তান্তর করেন। পরে চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদের দেয়া তালিকা অনুযায়ী একই মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুর রাজ্জাককে সমন্বায়ক করে বোর্ডে শিক্ষকের তালিকা পাঠানো হয়। ওই তালিকা অনুযায়ী গত কয়েকদিন আগে ২০২২ সালের বেতন আসে সমন্বায়ক মাওলানা আব্দুর রাজ্জাকের ব্যাংক অ্যাকাউন্টে। এ খবর পেয়ে চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসার অফিস সহকারী ইউসুফ কামাল সেই টাকা থেকে লক্ষাধিক টাকা চাঁদা দাবি করেন মাওলানা মিজানুর রহমানের কাছে। মিজান চাঁদা দিতে অস্বীকার করেন। এরপর তিনি মঙ্গলবার দুপুরে দাখিল পরীক্ষার হলে কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন শেষে ফেরার পথে অফিস সহকারী ইউসুফ কামাল তার মোটরসাইকেল আটকে রাখেন। ঘটনার বিষয়ে ভুক্তভোগী প্রভাষক মাওলানা মিজানুর রহমান বলেন, চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসার উন্মুক্ত শাখার সমন্বয়ক মাওলানা আব্দুর রাজ্জাক আমার শ্বশুর। ওই শাখার অনুকূলে কয়েকদিন আগে ২০২২ সালের বেতন আসার সংবাদ পেয়ে একই মাদরাসার অফিস সহকারী ইউসুফ কামাল আমার কাছে লক্ষাধিক টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তিনি আমার মোটরসাইকেল আটকে রাখেন। পরে তার এমন ঘটনার বিচারের জন্য থানায় একটি অভিযোগ দিয়েছি। অভিযোগের ব্যাপারে অফিস সহকারী ইউসুফ কামাল জানান, তার কাছে কোনো চাঁদা দাবি করিনি। এ ছাড়া কখনো তার মোটরসাইকেলও আটকে রাখিনি। এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, মোটরসাইকেল আটকের ব্যাপারে ওই প্রভাষক আমাকে মুঠোফোনে জানিয়েছেন। তখন তাকে থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলেছি। তবে তিনি এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

তজুমদ্দিনে চাঁদার জন্য প্রভাষকের মোটরসাইকেল আটকে রাখলেন অফিস সহকারী!

Update Time : ১০:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫