ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

অসুস্থ ছেলেকে বাঁচাতে সকলের সহায়তা চান অসহায় পিতা

ভোলার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধুচন্দা হল রোডের বাসিন্দা রিপন চন্দ্র শীল। বিগত ৩০ বছর ধারে পৌরশহরের একটি স্যালুনে নরসুন্দর হিসেবে কাজ করছেন তিনি। সেখান থেকে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা উপার্জনে কোনো রকমে চলে তার সংসার। রিপন চন্দ্র শীলের সংসারে রয়েছে স্ত্রীসহ এক ছেলে, এক মেয়ে। তবে হঠাৎ করেই তার একমাত্র ছেলের অসুস্থতায় সব যেন এলোমেলো হয়ে যায় রিপনের। তার ১৬ বছর বয়সী নীরব চন্দ্র সিংহ নামে ওই ছেলে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। তবে অসুস্থ হওয়ার পর থেকে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি রয়েছেন রিপন চন্দ্র শীল। ছেলের চিকিৎসায় এরই মধ্যে ধার-দেনা আর মানুষের সহযোগিতায় ব্যয় হয়ে গেছে লক্ষাধিক টাকা। ছেলের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে এখন রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন অসহায় রিপন চন্দ্র শীল।
তিনি জানান, গত ৯ মার্চ হঠাৎ করে আমার ছেলের প্রচণ্ড মাথা ব্যথা, জ্বর ও বমি শুরু হয়। এরপর তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তখন ছেলের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বাসায় নিয়ে যাই। তবে একদিনের মাথায় আবারও আগের সমস্যা দেখা দেয়। তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে ছেলেকে ঢাকায় নিয়ে যাই। সেখানে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করি। সেখানে ছেলেকে পরীক্ষায়-নিরীক্ষা করানোর পর ব্রেইন স্ট্রোকের পাশাপাশি ধরা পড়েছে টিবি রোগও। বর্তমানে আমার ছেলে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ৭ তলার ৭০১ নম্বর ওয়ার্ডের মেডিসিন বিভাগের ৬ নম্বর রুমের ৩১ নম্বর বেডে ভর্তি রয়েছে। আমি মানুষের চুল-দাড়ি কেটে কিছু টাকা উপার্জন করে সংসার চালাই। বর্তমানে ছেলের এমন অসুস্থতায় দিশেহারা হয়ে পড়েছি। নিজের কোনো সঞ্চয় নেই। প্রথম থেকেই মানুষের থেকে ধার-দেনা আর সহযোগিতা নিয়ে ছেলের চিকিৎসা চালিয়েছি। এখন আর পারছি না।
অসহায় রিপন চন্দ্র শীল আরও জানান, আমার ছেলেটা এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতো। তবে ভাগ্যের নির্মম পরিহাসের কারণে তা আর হয়নি। তার সহপাঠীরা নিয়মিত পরীক্ষা দিলেও আমার একমাত্র ছেলেটা এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এই ছেলেকে নিয়ে বহু স্বপ্ন ছিল আমার। তবে তার অসুস্থতার কারণে এখন সব স্বপ্নই ভেঙে যাচ্ছে। ছেলেকে সুস্থ করতে দরকার আরও টাকা। চিকিৎসক বলেছেন আমার ছেলেকে সুস্থ করে তুলতে দীর্ঘ মেয়াদি চিকিৎসা করাতে হবে। এরই মধ্যে মানুষের থেকে অনেক ধার-দেনা করে ফেলেছি। বাকি চিকিৎসা কীভাবে করবো, কিছুই বুঝতে পারছি না। তাই ছেলেকে ঢাকায় হাসপাতালে রেখে এলাকায় এসে বাজারের বিভিন্ন দোকানদার ও পরিচিতজনদের কাছ থেকে সহযোগিতা তুলছি। এতে আমাকে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী ও তরুণ-যুবকরা সহযোগিতা করছেন। তারা মিলেই গত কয়েকদিন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ছেলের সুস্থতার জন্য সহযোগিতা তুলছি। জানি না এতে কতটুকু কী হবে। তবে আমি চাই সকলের আন্তরিক সহযোগিতায় আমার একমাত্র ছেলে আবারও সুস্থ হয়ে নিয়মিত পড়ালেখা করবে। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। কেউ সহযোগিতা করতে চাইলে ০১৩০৬৯৯৮১৪৫ (বিকাশ-নগদ) এই নম্বরে যোগাযোগের অনুরোধ করছি।
শিক্ষার্থী রাহাত হাসান রুমি ও মো. জুনায়েদ বলেন, রিপন চন্দ্র শীল সত্যিই অনেক অসহায়। তার একমাত্র ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি চরম বিপাকে পড়েছেন। ছেলের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন রিপন চন্দ্রশীল। তাই আমরা কয়েকজন মিলে বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে সহযোগিতা তোলার চেষ্টা করছি। এতে করে কিছুটা হলেও তার উপকার হবে। তবে তার মেধাবী ছেলের দ্রুত সুস্থতার জন্য সকলকে মানবিক দিক বিবেচনা করে নিজ নিজ স্থান থেকে অসহায় রিপন চন্দ্র শীলকে আর্থিক অনুদান প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা চাই; রিপন চন্দ্র শীলের মেধাবী ছেলেটা সুস্থ হয়ে আবারও সুন্দরভাবে পড়ালেখা করুক।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, ওই ব্যক্তি তার ছেলের অসুস্থতার প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে তাকে সহযোগিতা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

অসুস্থ ছেলেকে বাঁচাতে সকলের সহায়তা চান অসহায় পিতা

Update Time : ০৯:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫