ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তিতে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহার নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মো. মোহসীন, মেডিক্যাল অফিসার ইউনানি ডাঃ মো. ইউসুফ, মেডিক্যাল অফিসার ডাঃ নুসরাত জাহান নাবিলা, নার্সিং সুপার ভাইজার মোসা. তাছলিমা বেগম প্রমুখ।

র‍্যালি শেষে পরিচ্ছন্নতা কর্মীদের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড, বারান্দা, ইনডোর, আউটডোর, পুরুষ বিভাগ, মহিলা বিভাগ, শিশু বিভাগ, বাথরুম, ইমারজেন্সি রুম, বাইরের ড্রেনসহ বিভিন্ন ময়লার স্থান পরিষ্কার করা হয়।

এসময় লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিনের নিয়মিত কাজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আজ শনিবার আমাদের লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর, আউটডোর, ইমারজেন্সিসহ পুরো এলাকায় বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। এছাড়া এখন থেকে নিয়মিত কাজের পাশাপাশি প্রতি সপ্তাহে দুই তিন দিন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এছাড়া তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টি ভালোভাবে খেয়াল রাখতে হবে। রোগী ও রোগীর সাথে আসা ব্যক্তিরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

Update Time : ০৮:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬