ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম

ভোলার লালমোহন উপজেলার মেধাবী শিক্ষার্থী মাহবুবুর রহমান ফাহিম আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি ইন্দোনেশিয়ার স্টেট ইসলামিক ইউনিভার্সিটি অব জেম্বেরে সম্পূর্ণ বৃত্তির আওতায় (ফুল ফান্ডেড) উচ্চশিক্ষার সুযোগ লাভ করেছেন। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো আনুষ্ঠানিক ভর্তি অনুমোদনপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে।

চরভূতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন হাজী বাড়ির সন্তান ফাহিমের শিক্ষাজীবন শুরু হয় লালমোহন মডেল মাদ্রাসায়। ২০১৭ সালে সেখান থেকে প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ভর্তি হন। ২০২৩ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৪.৮৮ অর্জনের পর ২০২৫ সালে ঢাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫.০০ পেয়ে নিজের মেধার প্রমাণ দেন।

ফাহিমের বাবা মো. ওমর ফারুক করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক এবং মা জান্নাতুল ফেরদাউস একজন গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। ছোটবেলা থেকেই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্নই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

নিজের অনুভূতি জানিয়ে ফাহিম বলেন, “মহান আল্লাহর অশেষ অনুগ্রহ, মা-বাবার দোয়া এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। বিদেশে পড়াশোনার মাধ্যমে নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে চাই। ভবিষ্যতে অর্জিত জ্ঞান দেশের শিক্ষা ও সমাজের উন্নয়নে কাজে লাগাতে পারলে সেটাই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।”

ফাহিমের এই অর্জনের খবরে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, উচ্চশিক্ষা শেষে তিনি আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে জাতি ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম

Update Time : ১১:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬