ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টি উপেক্ষা করে ভোলা জেলার লালমোহনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ১৫৯তম শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। বৃষ্টিভেজা পরিবেশেও হাজারো ভক্তের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে লালমোহন হিন্দু সমাজ সম্মেলনীর আয়োজনে ইস্কন মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে থানার মোড় হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী মদনমোহন ঠাকুর জিউ আখড়াবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। রথের রশি টেনে ভক্তরা শ্রী শ্রী জগন্নাথ দেবকে মন্দিরে ফিরিয়ে আনেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদ হাওলাদার। তিনি বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের নির্দেশে লালমোহনের হিন্দু সম্প্রদায় যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় কর্মসূচি পালন করতে পারে, সে লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি ।

লালমোহনে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সজাগ রয়েছে। যার যার ধর্ম, সে তার নিজ নিজ নিয়ম অনুযায়ী পালন করবে এটাই আমাদের প্রত্যাশা।

আয়োজকরা জানান, উল্টো রথযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়; এটি সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বৈরী আবহাওয়াও ভক্তদের ধর্মীয় অনুভূতি ও অংশগ্রহণকে দমিয়ে রাখতে পারেনি। বরং বৃষ্টিভেজা পরিবেশে রথের রশি টেনে প্রভুকে মন্দিরে ফিরিয়ে দেওয়ার দৃশ্য উৎসবকে আরও আবেগঘন ও স্মরণীয় করে তোলে।

উল্টো রথযাত্রা মহোৎসবে আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরব কুমার দে, ইস্কন মন্দিরের সভাপতি বাদল চন্দ, সাধারণ সম্পাদক ডা. পুলক দাস, কোষাধ্যক্ষ ভাস্কর দাস, মন্টু রঞ্জন কুণ্ড, সুভাষ কুণ্ড, পন্টি চন্দ, কাজল গাঙ্গুলি, বিরেন ঘোষ, রঞ্জয় দাস, নন্দ দুলাল কুণ্ড, নিরব পাল, সুকুমার কর্মকার, মনি দে-সহ সনাতন ধর্মাবলম্বী শত শত ভক্তবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

Update Time : ১০:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬