ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী লালমোহন উত্তর বাজার বাইতুর রেজওয়ান জামে মসজিদের কার্যনির্বাহী কমিটির অনিয়ম দূর্নীতি ও অর্থ লোপাট এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক মসজিদ পরিচালনার দায়িত্ব গ্রহণ করার জন্য ধর্মমন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন মুসল্লিদের পক্ষে আব্দুল্লাহ আল মামুন নামের এক মুসল্লি।

অভিযোগে বর্তমান সভাপতি এ্যাডভোকেট আমিনুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্টের পর নিজের সুবিধার্থে স্বজনবান্ধব লোকদের নিয়ে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। ওই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মো. মিজানুর রহমানকে বেছে নেন তিনি।

অভিযোগে উল্লেখ রয়েছে, মিজানুর রহমান সাধারণ সম্পাদক হওয়ার পর একের পর এক অর্থ কেলেংকারি, মসজিদের স্টাফ ও মুসল্লিদের সাথে অসাদাচরণ এবং বিভিন্ন অনিয়ম করে যাচ্ছেন। এছাড়াও মসজিদের কক্ষ দখল করে নিজে ব্যবহার করছেন। ওই কক্ষে বসে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে সূত্র জানায়।

যার মধ্যে রয়েছে, নির্মিত দান বাক্সের অতিরিক্ত ইট কর্তৃপক্ষের কাউকে না জানিয়ে নিজের বাসার কাজের জন্য নিয়ে যাওয়া, মসজিদের বিভিন্ন মালামাল, রমজানের ইফতার, পাইপ দিয়ে মসজিদের পানি, বিভিন্ন বাজার থেকে আসা দান বাক্সের টাকা আত্নসাত করার বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে এই সম্পাদকের বিরুদ্ধে।

এছাড়াও অভিযোগে উল্লেখ রয়েছে, মসজিদের রিপেয়ারিং, অহেতুক কার্পেট ক্রয়, মসজিদে রং, গ্রিজার ক্রয়, ছাদ বাগানসহ প্রায় ৬ লাখ টাকা বিভিন্ন ভাউচারের মাধ্যমে অর্থ লোপাট করার অভিযোগ রয়েছে এই মিজানের বিরুদ্ধে।

সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, মসজিদের খাদেম/ স্টাফদের দিয়ে নিজ বাসার বিছানা চাদরসহ কাপড়চোপড় ধোয়া, বাসার ময়লা আবর্জনা অপসারণ করানো, সকাল বিকাল হোটেল থেকে নিজের জন্য নাস্তা আনানো এবং ওই সকল খাদেম/স্টাফদেরকে দিয়ে নিজের পা ধরানো এবং বডি মেসেজে কোন গাফলতি করলে তাদের সাথে চরম দূর্ব্যবহার ও চাকুরী থেকে অব্যাহতি দেয়ার হুমকি প্রদান।

শুক্রবারে মসজিদে আসা তবারকের ফিন্নি মুসল্লিদেরকে দেয়ার আগে বিভিন্ন পাত্রে করে নিজের বাসায় নিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। মসজিদের সেক্রেটারির এ ধরনের হীন মনমানসিকতার বিষয়টি নিয়ে সমজিদের দায়মী মুসল্লিদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্টের পর মসজিদটির নতুন কমিটি হওয়ার কয়েক মাসের মধ্যে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর পক্ষে আবুল কালাম নামের এক মুসল্লি লালমোহন উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। ওই অভিযোগে মসজিদের তিনজন মুসল্লির লিখিত স্বাক্ষরসহ এমন ডকুমেন্ট প্রাতিবেদকের হাতে  রয়েছে।

বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ আব্দুল জলিলের নিকট অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মসজিদগুলো চলা উচিত শরিয়তের দৃষ্টিতে কিন্তু বর্তমানে মসজিদগুলো চলছে রাজনৈতিক বিবেচনায়।

এ ব্যাপারে সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমনের নিকট জানতে চাইলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্য নয়। তবে মসজিদের কাজে যে সকল অর্থ ব্যায় করা হয়েছে মসজিদ কমিটির রেজুলেশন করে ওই সকল টাকায় মালামাল ক্রয় করা হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি এ্যাডভোকেট আমিনুল ইসলাম জানান, লালমোহন উত্তর বাজার বাইতুর রেজওয়ান মসজিদের খরচের ব্যাপারে কমিটির সদস্যদের রেজুলেশন করে সিদ্ধান্ত নেয়া হয় এবং যথাযথ ভাউচার গ্রহণ করা হয়। এখানে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সবকিছু করা হয়। কোন সদস্য ইচ্ছা করলেই মনমতো  কিছু করতে পারে না। আমরা দায়িত্ব নেয়ার পর মসজিদের টাকা জমার পরিমান বেড়েছে। সমজিদের সব টাকা আল আরাফা  ইসলামী ব্যাংকে জমা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

Update Time : ০৮:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬