ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে – মেজর হাফিজ

ভোলা -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আগামী নির্বাচনে একটি দল সাধারণ মানুষদের বেহেশতের লোভ দেখিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তারা নিজেদের ইসলামী দল দাবি করছে। নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামী দল এবং তারা ইসলামের লোক। জামায়ামে ইসলামী দলটি নারীদের চেয়ার টেবিলের মতো ব্যবহার করে। তাদের দলের প্রধান কখনো নারী হতে পারবে না। তারা কোন নির্বাচনে নারীদের নমিনেশন দেয়না।

তিনি উপস্থিত সকল নারীদের ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, জিয়াউর রহমানের পর খালেদা জিয়া বিএনপির সভানেত্রী ছিলেন। নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নারী হয়েও তিনবারের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপার্সন ছিলেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশে মেজর হাফিজ প্রশ্ন রাখেন, আপনারা কি সুখী সমিদ্ধ বাংলাদেশ চান? সঙ্গে সঙ্গে জনসভা প্রাঙ্গণ থেকে জোরালো কণ্ঠে ‘হ্যাঁ’ ধ্বনি ভেসে আসে।

তিনি বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ কোনো পরাশক্তির করুণা নয়। আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে বাঁচতে চাই।

রামগঞ্জ  ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওলাদারের  সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল হাসান কাঞ্চনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে – মেজর হাফিজ

Update Time : ১১:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬