ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহন-তজুমদ্দিন আসনে এনসিপি’র মনোনয়নপত্র নিলেন ইঞ্জি. সালাউদ্দিন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের যুগ্ম সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. সালাউদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে শুক্রবার সন্ধ্যায় এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের গোলাম কাদের মেম্বার বাড়ির হযরত আলী (নান্নু) মিয়ার ছেলে। ৪ ভাই-বোনের মধ্যে দ্বিতীয় তিনি।

মধ্যবিত্ত পরিবারের সন্তান ইঞ্জিনিয়ার মো. সালাউদ্দিন লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের
গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, বরিশাল পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইলেক্ট্রো মেডিকেল এবং ঢাকা প্রাইম ইউনিভার্সিটি থেকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস এ গ্রাজুয়েশন সম্পন্ন করেন।

শিক্ষাজীবনে ছাত্ররাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন ইঞ্জিনিয়ার মো. সালাউদ্দিন। তিনি বরিশাল পলিটেকনিকে অধ্যয়নকালে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের টেকনিক্যাল ওয়ার্ডের সভাপতি ও বরিশালস্থ ভোলা পলিটেকনিক্যাল ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ঢাকায় অধ্যয়নকালে শাহবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

৫ আগস্টের স্বৈরাচার পতন আন্দোলনের জুলাই যোদ্ধা ইঞ্জিনিয়ার মো. সালাউদ্দিন বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক পদে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে ভোলা-৩ আসনের সন্তান হিসেবে মেঘনা-তেঁতুলিয়া নদী বেষ্টিত এলাকা ও জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করার প্রত্যয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান এ তরুণ। জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে এমন অভিব্যক্তি প্রকাশ করেন ইঞ্জিনিয়ার মো. সালাউদ্দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহন-তজুমদ্দিন আসনে এনসিপি’র মনোনয়নপত্র নিলেন ইঞ্জি. সালাউদ্দিন

Update Time : ০২:২৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫