ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

আলোচনায় বসতে রাজি হয়নি বিএনপি: জামায়াত সেক্রেটারী জেনারেল হামিদুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারী জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে বিএনপি রাজি হয়নি। শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

হামিদুর রহমান আজাদ আরও জানান, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি ‘এসিড টেস্ট’। তার মতে, একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারের উপস্থিতি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত রোববার (২ নভেম্বর) দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনায় বসার আহ্বান জানান জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যাই করতেছেন এবার বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি। দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি।

তাহের আরও বলেন, সত্যিকারের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমন্বয় জরুরি। আগামী সোমবার জামায়াতে ইসলামী’র দলীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

আলোচনায় বসতে রাজি হয়নি বিএনপি: জামায়াত সেক্রেটারী জেনারেল হামিদুর রহমান

Update Time : ০১:৫১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫