ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

মাদ্রাসায় না গিয়েই বেতন-ভাতা নিচ্ছেন গারমেন্টস ব্যবসায়ী মাও. লোকমান

ভোলা লালমোহনে এক শিক্ষক মাদ্রাসায় অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট শিক্ষকের নাম প্রভাষক মাও. লোকমান হোসেন। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক।
অভিযোগ অনুযায়ী, নিয়োগ পাওয়ার পর থেকে একদিনও মাদ্রাসায় যাননি তিনি। অথচ নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আরবি প্রভাষক হিসেবে মাও. লোকমান ওই মাদ্রাসায় এনটিআরসিএ এর মাধ্যমে ৩১-০১-২০২২ তারিখে যোগদান করেন। যাহার ইনডেক্স M0026917 নাম্বার। মাদ্রাসায় চাকুরিতে যোগদানের পর থেকে তিনি ওই মাদ্রাসায় কখনো ক্লাস নেননি। দিনের পর দিন শিক্ষার্থীদের শিক্ষাদান থেকে বঞ্চিত করছেন। এবং কখনো তার হাজিরা খাতায় তিনি নিজে স্বাক্ষর না করলে ও কোনো অলৌকিক ভাবে স্বাক্ষর করে মাস শেষে সরকারি কোশাগার থেকে হাজার হাজার টাকা, বেতন-ভাতা সবই হিসাব কষে তুলে নিচ্ছেন তিনি।
একাধিক অভিভাবক বলেন, এই মাদ্রাসাটি খুব সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা একজন পীর সাহেব। মাদ্রাসার পূর্বের প্রিন্সিপাল অবসরে যাওয়ায় আবুল হাসেম মাও. দেবিরচর মাদ্রাসা থেকে এসে এই প্রতিষ্ঠানে প্রধান হিসেবে নিয়োগ নেন। মাদ্রাসার শিক্ষক সংকট থাকায় এনটিআরসিএ-এর মাধ্যমে শিক্ষক হিসেবে নিয়োগ নেন এই মাও. লোকমান। কিন্তু তিনি মাদ্রাসায় না আসায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। পাঠদান ব্যাহত হচ্ছে। তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। একাধিক শিক্ষার্থী জানায়, মাও. লোকমান নামের কোনো শিক্ষককে আমরা চিনি না। কোনো দিন দেখিওনি। অভিভাবকদের দাবি, আমরা পূর্বে ও মৌখিকভাবে জানাইছি, এই শিক্ষকের ব্যাপারে কোনো প্রতিকার হয়নি। আমাদের কোমলমতি ছেলে/মেয়েদের পাঠদান থেকে বঞ্চিত হোক তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। শুধু ছাত্র/ছাত্রীদের পড়াশোনা নয়, সরকারের অগণিত টাকা আত্মসাৎ হোক তাও মানতে কষ্ট হচ্ছে। মিথ্যাভাবে সরকারের টাকা এইভাবে একজন আলেম যদি আত্মসাৎ করে, হারাম টাকা ভোগ করে তাহলে আমাদের কী হবে। আমরা অনুপস্থিত শিক্ষকের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় তদন্ত কমিটিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।
অনুসন্ধানে জানা যায়, মাও. লোকমান নারায়ণগঞ্জে একটি গারমেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। একজন আলেম ও ভালো লেবাসধারী হওয়াই মালিকের বিশ্বাসের সড় লতার সুযোগ নিয়ে ওই চাকরির পাশাপাশি মালিকের চোখে ধুলো দিয়ে, নিজেই বিভিন্নভাবে মালামাল ক্রয় বিক্রয় করে এবং মালিককে ছয় নয় বুঝিয়ে হয়ে যান লক্ষ্য লক্ষ্য টাকার মালিক। ক্রয় করেন নামে বেনামে অগ নীত সম্পদ। যাহা মালিকের অগোচরে লেবাসের আড়ালে করেছিলেন। এর মধ্যেই টাকার বলয়ে বলই হয়ে বিভিন্ন সিস্টেম অবলম্বন করে নিয়ে নেন এনটিআরসিএ-এর সনদ। নিয়োগ নেন প্রভাষক হিসেবে নামি একটি প্রতিষ্ঠানে। তার বড়ো স্বপ্ন ছিলো একজন প্রভাষক হবেন, কিন্তু হয়েছেন ও ওই মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে। কিন্তু তিনি একবারও চিন্তা করলেন না ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ। তার একমাত্র ছেলেকে তামিরুল মিল্লাত এর মতো প্রতিষ্ঠানে ও দুই মেয়ে কে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করালেও, অন্যের বাচ্চাদের প্রতি তার কোনো কর্ণপাত নেই। অথচ, তার স্ত্রী খাদিজা আক্তার, আবুগন্জ বাজারের পশ্চিম পাশে, আসলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে ছাত্র/ছাত্রীদের পাঠদান দিয়ে আসছেন।
এবং ছাত্র/ছাত্রীদের অভিভাবকগণ এমন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মাননীয় প্রধান উপদেষ্টা, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ মাদ্রাসা অধিদপ্তর, মাদ্রাসা বোর্ড ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আবেদন জমা দিয়েছেন বলে জানা যায়।

এই বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আবুল হাসেম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ৬ মাসের ছুটি দিয়েছি। একসাথে ৬ মাসের ছুটি সম্পর্কে জানতে চাইলে তিনি উচ্চৈঃস্বরে বলেন, আমি ৬ মাস নয়, দুই বছরের ছুটি দিবো তাতে আপনাদের কি? তার কাছে ছুটি বিষয়ে শিক্ষা অফিসার বা নির্বাহী কর্মকর্তা জানেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সভাপতি ছুটি দিয়েছে, তিনি একজন পীর সাহেব, আপনারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না বলে সংবাদকর্মীদের সঙ্গে উচ্চ বাচ্চ ব্যবহার করেন।

এই বিষয়ে অত্র মাদ্রাসার সভাপতি মো. ফজলুল কবীর আল আযাদ পীর সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসলেই প্রতিষ্ঠানের শিক্ষক নিয়ে তো আমি বলতে পারবো না, সব বিষয় প্রিন্সিপাল জানে। তবে প্রিন্সিপাল এর সম্পর্কে সব কথা শোনার পর দুঃখ প্রকাশ করে বলেন, কেন তিনি এমন আচরণ করেছেন। তবে আমি যতটুকু জানি মাওঃ লোকমান নিয়োগের পর থেকে না থাকলে ও অন্য লোকের মাধ্যমে ক্লাশ নেওয়ান। বেতন-ভাতা তুলেছেন কে? জানতে চাইলে কিছুই বলেননি তিনি।

এ বিষয়ে মাওঃ লোকমান হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি যোগদানের পর এক দিন ক্লাস নিয়েছি তবে পরবর্তীতে আর যাওয়া হয়নি, তবে ২০২৬ সালের জানুয়ারি মাসে আমি রেগুলার হবো।

তার বেতন-ভাতা উত্তোলন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা যা ইচ্ছে তাই করেন বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি এই বিষয়ে অবগত নয় আমাদের মাধ্যমিক অফিসার না থাকায় চরফ্যাশন থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বিধায় তিনি ও অবগত নন। আমার কাছে লিখিত অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

মাদ্রাসায় না গিয়েই বেতন-ভাতা নিচ্ছেন গারমেন্টস ব্যবসায়ী মাও. লোকমান

Update Time : ১০:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫