
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির আওতায় ভোলার লালমোহন উপজেলার দেবীর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ডিলার মো. লোকমান হেসেন কার্ডধারীদের এ চাল বিতরণ করেন। প্রতিকেজি চাল ১৫ টাকা দরে প্রত্যেক কার্ডধারীকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ডিলার মো. লোকমান হোসেন বলেন, আমাদের নেতা মেজর অব. হাফিজ উদ্দিনের নির্দেশে এখানে একদম স্বচ্ছ ও সুন্দরভাবে প্রত্যেক কার্ডধারীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক কার্ডধারী ৪৫০ টাকার বিনিময়ে ৩০ কেজি চাল নিচ্ছে। কোনোরকম বাড়তি টাকা বা কম চাল বিতরণ করা হচ্ছে না। বিএনপি ও মেজর হাফিজের বদনাম হয় এরকম কোনো কাজ আমরা করবো না এবং কাউকে করতে দেবো না।
চাল নিতে আসা কার্ডধারী আমেনা বেগম, রাশু বিবি, মিনারা, মোতালেবসহ আরো অনেকে বলেন, গত সরকারের আমলে আমরা ঠিকমতো চাল পেতাম না। তখন বেশি টাকা রাখতো এবং চাল কম দিতো। লোকমান হোসেন ডিলার হওয়ার পর আমাদের বেশি টাকা দেয়া লাগে না এবং চালও কম দেয়া হয় না। এতে এখন আমরা খুব খুশি।
এসময় বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবদল সভাপতি আলি আকবর মেলকার, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার ,বদরপুর ১নং ওয়ার্ড শ্রমিকদল সাধারণ সম্পাদক আনোয়ার, ২নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি বাশার উল্যাহ, শ্রমিকদল সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, জামাল মাঝি, ৪ নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি সফিউল্ল্যা জমীর উদ্দি, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, কামাল হোসেন, ৫নং ওয়ার্ড শ্রমিকদল সাধারণ সম্পাদক শাকিল, শ্রমিকদল নেতা আরিফ, বাবলু জমাদার সহ বিএনপির বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমোহন (ভোলা) প্রতিনিধি 









