ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার ওই হামলায় তিন ব্যক্তি নিহত এবং অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৬ অক্টোবর) কিয়েভের মেয়র এ তথ্য জানিয়েছেন।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান আজ সকালে জানিয়েছেন, রাশিয়া কিয়েভ শহরে ড্রোন হামলা চালাচ্ছে। তাই শহরের মানুষকে ‘আশ্রয়কেন্দ্রে থাকার’ জন্য সতর্ক করেছেন তিনি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, ‘প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়ার হামলায় তিন জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, আহতদের মধ্যে ছয় জন শিশুও রয়েছে।

ভিটালি আরো বলেন, ড্রোনের টুকরো উত্তর-পূর্ব ডেসনিয়ানস্কি জেলার একটি নয়তলা আবাসিক ভবনে পড়েছে। ফলে বেশ কয়েকটি তলার অ্যাপার্টমেন্টে আগুন  লেগে যায়।

তিনি বলেন, একই জেলার নয় তলা বিশিষ্ট আরেকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবন থেকে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে।

ক্লিটসকো বলেন, উত্তর ওবোলোনস্কি জেলার একটি ১৬ তলা আবাসিক ভবনে ড্রোনের টুকরো পড়েছে এবং অ্যাপার্টমেন্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, কিয়েভে রাশিয়ার অন্যান্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় চার জন নিহত ও প্রায় ২০ জন আহত হওয়ার একদিন পর এই হামলা চালানো হল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৩

Update Time : ০৩:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫