ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৩ জেলের অর্থদণ্ড

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য দফতর, বাংলাদেশ নৌবাহিনী ও থানা পুলিশের উদ্যোগে তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৩ জেলেকে আটক করা হয়। এছাড়া জব্দ করা হয় ২০ হাজার মিটার অবৈধ জাল এবং বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছ। পরে বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে মাছ। এ সময় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দসহ বাংলাদেশ নৌবাহিনী, থানা পুলিশের সদস্য এবং মৎস্য দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৩ জেলের অর্থদণ্ড

Update Time : ০৫:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫