ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

শাহবাগ মোড় অবরোধ করেছে এমপিওভুক্ত শিক্ষকরা

২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫শত টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব প্রদানের দাবি আদায়ে রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকরা।

বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বড় মিছিল নিয়ে দুপুর ২টার দিকে শিক্ষক-কর্মচারীরা শাহবাগ মোড়ের দিকে রওনা হন। পথে শাহবাগে ঢোকার আগেই পুলিশের বাধার মুখে তারা পড়েন। সেখানে ধস্তাধস্তি শেষে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এসময় অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে আসছিল এমপিওভুক্ত শিক্ষকরা। সকালে শতাধিক শিক্ষক শহীদ মিনারে অবস্থান নেন। শিক্ষকরা বলেন, এখনো সরকারের প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

বুধবার বিকালে মার্চ টু সচিবালয় অভিমুখে যাবার চেষ্টা করলে হাইকোর্টের মাজারগেটে আটকে দেয় পুলিশ।

এর আগে গত ১২ অক্টোবর ৩ দফা দাবি আদায়ে বাংলাদেশ সচিবালয়ের সড়ক অবরোধ করে অবস্থান নেয় এমপিওভূক্ত শিক্ষকরা। পরে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। তবে শিক্ষক নেতাদের অভিযোগ, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিকে ভেস্তে দিতে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে। অনেক শিক্ষককে আটক করা হয়েছিল। তারই প্রতিবাদে ওইদিন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।
বিআরএসটি/এসএস

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

শাহবাগ মোড় অবরোধ করেছে এমপিওভুক্ত শিক্ষকরা

Update Time : ০৫:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫