ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

গাজায় শান্তি পরিকল্পনা: কী রয়েছে ট্রাম্পের ২০ দফায়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে প্রস্তুত হামাস। হামাস শুক্রবার জানায়, তাদের হাতে আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে এবং প্রায় দু’বছর ধরে চলা যুদ্ধ বন্ধে তারা অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত। ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।

হোয়াইট হাউসে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে এই ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। নেতানিয়াহু এতে সতর্ক সমর্থন দিয়েছেন।

হোয়াইট হাউসের প্রকাশিত পরিকল্পনাটির বিস্তারিত নিচে তুলে ধরা হলো-

১. গাজাকে সম্পূর্ণরূপে চরমপন্থা ও সন্ত্রাসমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে, যাতে এর প্রতিবেশীদের জন্য কোনো হুমকি না থাকে।

২. দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা গাজার মানুষের কল্যাণে অঞ্চলটির পুনর্গঠন করা হবে।

৩. এই প্রস্তাবে উভয়পক্ষ সম্মত হলে যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে। ইসরাইলি বাহিনী নির্ধারিত সীমারেখায় সরে যাবে এবং জিম্মি মুক্তির প্রস্তুতি নেবে। এ সময়ে সব সামরিক অভিযান, বিমান হামলা ও গোলাবর্ষণ বন্ধ থাকবে এবং পূর্ণ প্রত্যাহারের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধরেখা অপরিবর্তিত থাকবে।

৪. ইসরাইল এই চুক্তি প্রকাশ্যে গ্রহণ করার ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সকল জিম্মিকে ফিরিয়ে দেওয়া হবে।

৫. সকল জিম্মি মুক্তি পেলে ইসরাইল ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দীসহ ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক ১ হাজার ৭০০ জন গাজাবাসীকে মুক্তি দেবে, যার মধ্যে নারী ও শিশুরাও থাকবে। প্রত্যেক ইসরাইলি জিম্মির দেহাবশেষ ফেরতের বিনিময়ে ১৫ জন মৃত গাজাবাসীর দেহাবশেষ হস্তান্তর করা হবে।

৬. জিম্মি মুক্তির পর যেসকল হামাস সদস্যরা অস্ত্র জমা দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হবে তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে। পাশাপাশি যে সকল হামাস সদস্য গাজা ছাড়তে চায়, তাদের নিরাপদে অন্য দেশে যাওয়ার ব্যবস্থা করা হবে।

৭. চুক্তি স্বাক্ষরের পরপরই গাজায় পুরোদমে মানবিক সহায়তা পাঠানো হবে। ২০২৫ সালের ১৯ জানুয়ারির চুক্তি অনুযায়ী অবকাঠামো, পানি, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন, হাসপাতাল ও বেকারিগুলোর পুনর্গঠন এবং ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তা খোলার কাজও চলবে।

৮. জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ত্রাণ প্রবেশ ও বিতরণে উভয়পক্ষ হস্তক্ষেপ করতে পারবে না। ২৫ জানুয়ারি, ২০২৫-এর চুক্তি অনুযায়ী, রাফা ক্রসিংয়ের উভয় মুখ আগের চুক্তির মতোই খোলা থাকবে।

৯. গাজা অস্থায়ী আপদকালীন ভাবে একটি টেকনোক্র্যাট ও অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটির অধীনে পরিচালিত হবে, যারা দৈনন্দিন জনসেবা দেখবে ও পৌরসভা পরিচালনা করবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে গঠিত এই কমিটির ওপর নজরদারি করবে নতুন আন্তর্জাতিক অন্তর্র্বতীকালীন সংস্থা ‘বোর্ড অব পিস’। এর চেয়ারম্যান থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প, আর সদস্যদের মধ্যে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ আরও কয়েকজন রাষ্ট্রপ্রধান। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ট্রাম্পের ২০২০ সালের শান্তি পরিকল্পনা এবং সৌদি-ফরাসি প্রস্তাবসহ বিভিন্ন সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে কার্যকরভাবে গাজার নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত এই সংস্থা গাজার পুনর্গঠনের অর্থায়ন ও কাঠামো দেখবে।

পাশাপাশি এই সংস্থা আন্তর্জাতিক মান অনুসারে আধুনিক ও কার্যকর প্রশাসন তৈরি করবে। যা গাজার জনগণের সেবায় নিয়োজিত থাকবে এবং বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে।

১০. গাজা পুনর্গঠনের জন্য একটি ‘ট্রাম্প অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা’ প্রণয়ন করা হবে। মধ্যপ্রাচ্যে আধুনিক শহর গঠনে সাহায্যকারী অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠন করা হবে। আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করে কর্মসংস্থান, সুযোগ ও আশা সৃষ্টিই হবে এর লক্ষ্য।

১১. অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে অগ্রাধিকারমূলক শুল্ক ও প্রবেশাধিকার হার নিয়ে আলাপ-আলোচনার ভিত্তিতে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে।

১২. কাউকে গাজা ছেড়ে যেতে বাধ্য করা হবে না এবং যারা যেতে চায় তারা স্বাধীনভাবে যেতে ও ফিরে আসতে পারবে। মানুষকে থেকে যেতে উৎসাহিত করা হবে এবং তাদের জন্য একটি উন্নত গাজা গড়ার সুযোগ দেওয়া হবে।

১৩. হামাস ও অন্যান্য গোষ্ঠী গাজার প্রশাসনে কোনোভাবেই ভূমিকা রাখবে না। সব সামরিক অবকাঠামো, টানেল ও অস্ত্র কারখানা ধ্বংস করা হবে এবং পুনর্র্নিমাণ নিষিদ্ধ থাকবে। স্বাধীন পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে সেখানে নিরস্ত্রীকরণের প্রক্রিয়া চলবে। অস্ত্র নিষ্ক্রিয়করণ ও সদস্যদের পুনর্বাসনের জন্য আন্তর্জাতিকভাবে অর্থায়ন করা হবে।

নতুন গাজা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিতে বসবাসের জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

১৪. আঞ্চলিক অংশীদাররা নিশ্চিত করবে যে হামাস এবং অন্যান্য গোষ্ঠী তাদের বাধ্যবাধকতা মেনে চলবে এবং নতুন গাজার প্রতিবেশী বা এর জনগণের জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না।

১৫. আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠন করবে। এটি দ্রুত গাজায় মোতায়েন হয়ে বাছাই করা ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে। জর্ডান ও মিসরের অভিজ্ঞতাও এতে কাজে লাগানো হবে। এই বাহিনী দীর্ঘমেয়াদে অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নেবে এবং ইসরাইল-মিসরের সঙ্গে সীমান্ত সুরক্ষায় কাজ করবে।

১৬. ইসরাইল গাজা দখল বা সংযুক্ত করবে না। আইএসএফ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) ধাপে ধাপে গাজা ছাড়বে। নিরস্ত্রীকরণের অগ্রগতির ভিত্তিতে আইডিএফ দখলকৃত এলাকা আইএসএফ-এর হাতে তুলে দেবে। সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত একটি সীমিত নিরাপত্তা বেষ্টনী বজায় থাকবে।

১৭. হামাস প্রস্তাবটি বিলম্বিত বা প্রত্যাখ্যান করলে, নির্ধারিত ত্রাণ কার্যক্রমসহ ওপরের সব পদক্ষেপ আইডিএফ থেকে আইএসএফ-এর হাতে হস্তান্তরিত সন্ত্রাসমুক্ত এলাকায় বাস্তবায়িত হবে।

১৮. সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে একটি আন্তঃধর্মীয় সংলাপ চালু করা হবে, যাতে ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তন হয়। এর মাধ্যমে যে শান্তি পাওয়া যাবে তার সুফলের ওপর জোর দেওয়া হবে।

১৯. গাজা পুনর্গঠন এগিয়ে গেলে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে, ফিলিস্তিনিদের স্ব-নিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি বাস্তবসম্মত পথ তৈরি হবে, যা ফিলিস্তিনিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা।

২০. যুক্তরাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সহাবস্থানের রাজনৈতিক দিগন্ত নির্ধারণে সংলাপ শুরু করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

গাজায় শান্তি পরিকল্পনা: কী রয়েছে ট্রাম্পের ২০ দফায়

Update Time : ০২:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫