ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

ফ্লোটিলায় হামলা: ইসরায়েলের বিরুদ্ধে কলম্বিয়ার কঠোর ব্যবস্থা

ফিলিস্তিনের গাজার উদ্দেশে ছেড়ে যাওয়া সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণবহর জব্দের জেরে ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকেই বহিষ্কার করলো কলম্বিয়া। একইসাথে তেলআবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে দেশটি।

বুধবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘটনাটিকে নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে আখ্যা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। বলেন, আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির স্পষ্ট লঙ্ঘন এই ঘটনা।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের কথা জানিয়েছিলেন গুস্তাভো পেত্রো। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে আটকের পর এ সিদ্ধান্ত নেন তিনি।

এর আগে, গাজায় চলমান গণহত্যায় সরাসরি সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ডের দাবি জানিয়েছিলেন তিনি। সেইসাথে, আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র কেন গ্রেফতার করছে না, এ নিয়ে মন্ত্রিসভায় প্রশ্নও তুলেছিলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সমর্থন এবং ট্রাম্পের ইসরায়েল নীতির কঠোর সমালোচনা করেন পেত্রো। তার এই বক্তব্যকে ‘বেপরোয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ড’ উল্লেখ করে ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এরপর থেকেই সম্পর্কের টানাপোড়েন চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে।

One thought on “ফ্লোটিলায় হামলা: ইসরায়েলের বিরুদ্ধে কলম্বিয়ার কঠোর ব্যবস্থা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

ফ্লোটিলায় হামলা: ইসরায়েলের বিরুদ্ধে কলম্বিয়ার কঠোর ব্যবস্থা

Update Time : ০৩:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫