ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

উজবেকিস্তানে জনশক্তি রপ্তানির দিকে নজর বাংলাদেশের

বাংলাদেশ ও উজবেকিস্তান বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। বিশেষ করে উজবেকিস্তানে বাংলাদেশের জনশক্তি রপ্তানির বিষয়টি গুরুত্ব পায়।

এ সংক্রান্ত এক বার্তায় বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে শুক্রবার সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়র সাইদোভের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশ সহযোগিতা জোরদারে সম্মত হয়।

এ সময়ে বিশেষ করে বাংলাদেশ থেকে আধা-দক্ষ ও দক্ষ জনশক্তি উজবেকিস্তানে পাঠানোর সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল দুই দেশের মধ্যে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর। কর্মকর্তারা এই চুক্তিকে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার সুযোগ তৈরির পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

আলোচনা চলাকালে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, উচ্চশিক্ষা এবং দুই দেশের সংযোগ দৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করে।

পররাষ্ট্র উপদেষ্টা উজবেকিস্তানের ক্রমবর্ধমান অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের সম্ভাবনার ওপর জোর দেন। একই সাথে উজবেক বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ অন্বেষণের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

উভয়েই দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

উজবেকিস্তানে জনশক্তি রপ্তানির দিকে নজর বাংলাদেশের

Update Time : ০৫:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫