ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান, আটক ৩

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ডাটা এন্ট্রি অপারেটর লতিফা বেগমসহ তিনজনকে আটক করেছে। আটক অপর দুইজন হলেন অফিসের নিরাপত্তা প্রহরী উসমান গনি এবং ঝাড়ুদার উমেশ পাল। পরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, বুধবার দুপুরে ও বিকেলে যৌথ বাহিনী প্রথমে অফিস-সংলগ্ন বিভিন্ন ট্রাভেলস অফিসে অভিযান চালায়। এ সময় কয়েকজন দালালকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট অফিসের ভেতরে কারা দুর্নীতিতে জড়িত সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। পরে সন্ধ্যায় আবার অভিযান চালিয়ে অফিসের নারী কর্মী লতিফাসহ তিনজনকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঘুষ দাবি ও হয়রানির কারণে ন্যায্য সেবা পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সরাসরি অফিসে সেবা নিতে গেলে নানা অযুহাতে সময়ক্ষেপণ করা হয়, ফলে সাধারণ মানুষ শেষ পর্যন্ত বাধ্য হয়ে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে সেবা নেয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান, আটক ৩

Update Time : ০৬:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫