ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

কারাবন্দীদের ভোটাধিকার চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি

দেশের সব কারাগারে ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি। একই দাবিতে জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের মাধ্যমে এ স্মারকলিপিটি পাঠানো হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামালের সই করা চিঠিতে বলা হয়, ‘প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় আরেকটি সিদ্ধান্ত নিতে আবেদন জানাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বাংলাদেশে বিভিন্ন কারাগারে কয়েক লাখ কয়েদি (যারা মামলার আসামি হিসেবে কারাবন্দী থাকলেও সাজা হয়নি) কারাগারে থাকবেন। কারাবন্দীরা বিগত দিনে ভোট প্রদানের সুযোগ পাননি। আমেরিকা, ভারতসহ বিভিন্ন দেশে নির্বাচনের সময় কারাগারে থেকেও ভোট প্রদান করতে পারেন। কারাগারে নির্বাচনী বুথ করে তাদের ভোট প্রদানের সুযোগ দেওয়া হয়।’

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশের কারাবন্দীরা ভোট প্রদান করতে পারেন না। যে কারণে ভোটের শতকরা হারও কমে যায়। সকল ভোটাররা ভোট প্রদান করতে পারলে যোগ্য নেতৃত্ব ও গ্রহণযোগ্য প্রতিনিধি/জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন। কারাগারে বুথ করলে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর দরকার হবে না। ভোট গ্রহণে ২-৩ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েই ভোট গ্রহণ সম্ভব। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই দাবি উপস্থাপন করছি। দেশের কল্যাণে আমার প্রস্তাব গ্রহণযোগ্য মনে হলে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি।’

এ বিষয়ে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কারাবন্দীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আমাদের দাবি হচ্ছে, কারাগারে ভোটগ্রহণ করলে লাখ লাখ ভোটার আর বঞ্চিত হবেন না। এতে যেমন ভোটাররা ভোট দিতে পারবেন, তেমনি সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

কারাবন্দীদের ভোটাধিকার চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি

Update Time : ০৫:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫