ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

মাটি খুঁড়ে হাঁড়ি ভর্তি ব্রিটিশ ধাতব মুদ্রা উদ্ধার

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় স্থানীয়রা শত বছরের পুরোনো রুপা সদৃশ ধাতব মুদ্রা উদ্ধার করেছেন। মুদ্রাগুলো পরীক্ষা-নিরীক্ষার প্রস্তুতি চলছে।

জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণ করার জন্য শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি গতকাল শনিবার সকালে মাটি খুঁড়তে গিয়ে একটি মাটির পাত্র দেখতে পান। পরে এর মধ্যে শত বছরের পুরোনো ধাতব মুদ্রা উদ্ধার করেন।

শহিদুল ইসলাম জানান, মাটির হাঁড়ির মতো কিছু বের হওয়ার পর তিনি সেটির ভেতরে প্রচুর রুপা সদৃশ ধাতব মুদ্রা দেখতে পান। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পুলিশ ও স্থানীয় প্রশাসনও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুদ্রাগুলো উদ্ধার করে। তিনি আরও বলেন, ‘আমি স্থানীয় দুজন জুয়েলারি ব্যবসায়ীকে দেখিয়েছি। তারা এটাকে রুপা বলছেন।

উদ্ধার করা মুদ্রাগুলো ব্রিটিশ আমলের। ১৮৬৫ থেকে ১৯০৮ সালের মধ্যে ছাপা। প্রতিটি মুদ্রার গায়ে খোদাই করা আছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র নাম। মোট ১ হাজার ৮৭৬টি ধাতব মুদ্রা উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বর্ণকাররা জানিয়েছেন, প্রতিটি মুদ্রার বর্তমান বাজারমূল্য বলা সম্ভব নয়। তবে প্রাচীন ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য অনেক বেশি হতে পারে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, ‘উদ্ধারকৃত মুদ্রাগুলো খুবই মূল্যবান। প্রাচীন ঐতিহ্যের অংশ বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এগুলো পরীক্ষার জন্য পুলিশের সহযোগিতায় স্থানীয় সোনার দোকানে পাঠিয়েছি।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আজ রবিবার কোর্টের মাধ্যমে মুদ্রাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

মাটি খুঁড়ে হাঁড়ি ভর্তি ব্রিটিশ ধাতব মুদ্রা উদ্ধার

Update Time : ০৪:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫