ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে চায় না বিএনপি: দুদু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনে আমরা পিআর পদ্ধতি চাই না। আর যদি পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হয় তাহলে নির্বাচিত সরকার এ বিষয়ে ভেবে দেখবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গায় নির্বাচনি গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলার আলোকদিয়া, ভালাইপুর এবং হাটবোয়ালিয়াসহ বিভিন্নস্থানে পথসভা ও মতবিনিময় করেন তিনি।

এ সময় দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে দুদু বলেন, নির্বাচন যত দ্রুত হবে, দেশের জন্য ততই মঙ্গল। তার মতে, বর্তমানে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্নতার হাত থেকে ফিরিয়ে নিতে দ্রুত নির্বাচন দিতে দুদু।

পথসভা ও মতবিনিময়কালে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক যাকে দেয়া হবে, তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশ গঠনের বার্তা তৃণমূলে পৌঁছে দেয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করতে হবে। এছাড়া, দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে চায় না বিএনপি: দুদু

Update Time : ০৩:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫