ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

কানাডা প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু

  • Reporter Name
  • Update Time : ০৫:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৮ Time View

বাংলাদেশ নির্বাচন কমিশন কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম চালু করেছে। ফলে এখন থেকে কানাডায় অবস্থানরত প্রবাসীরা বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে এবং স্মার্ট এনআইডি সংগ্রহ করতে পারবেন।
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে স্থানীয় সময় বৃহস্পতিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের যেকোনো প্রান্তেই থাকুক না কেন প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য।
তিনি আরও বলেন, রেমিট্যান্স পাঠানো, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দেশের উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
এসময় প্রশ্নোত্তর পর্বে তিনি প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং পরে কানাডা থেকে নিবন্ধিত কয়েকজন প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দিয়ে এ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নির্বাচন কমিশনের এ নতুন উদ্যোগের ফলে বিদেশে অবস্থানরত প্রবাসীরা বিভিন্ন বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। এবার সেই তালিকায় যুক্ত হলো কানাডা। অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ছাড়াও টরন্টোতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকেও এ সেবা পাওয়া যাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ। ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব।
কানাডায় ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালুর এ উদ্যোগকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে সরকার প্রায় এক কোটি প্রবাসী নাগরিকের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

কানাডা প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু

Update Time : ০৫:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫