ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

দেশে গভীর চক্রান্ত চলছে: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ভেতরে গভীর একটি চক্রান্ত চলছে। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকলে বলা হয় আমরা পাকিস্তানপন্থি, আমরা ইসলামি জঙ্গিদের প্রশ্রয় দিই। এসব অপপ্রচার চলতে থাকে কিন্তু এসব বলার পরেও তারা একবারও তা প্রমাণ করতে পারেনি।’

বিএনপির এই মুখপাত্র বলেন, যে মহামানবকে নিয়ে আলোচনা ও মিলাদের আয়োজন করা হয়েছে, তার আদর্শ, চারিত্রিক বৈশিষ্ট্য এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বাণী তিনি সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। আমরা যদি তার সামান্যতম আদর্শও লালন করতাম, তাহলে সমাজে অন্যায়, অনাচার, রক্তপাত, হানাহানি বন্ধ হয়ে যেত। আমরা মুসলমান হলেও আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি না, অনুকরণ করি না, এটাই হলো বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় ব্যর্থতা।

তিনি বলেন, ‘যিনি গোত্রে বিভক্ত আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, সেই মহানবীকে আমরা ভুলে গেছি। অথচ তিনি এমন এক সমাধান দিয়েছিলেন, যাতে সবাই সন্তুষ্ট হয়েছিল। আজকে আমরা মদিনা সনদের কথা বলি, কিন্তু বাস্তবে কিছুই অনুসরণ করি না।’

পতিত স্বৈরাচার শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘কথায় বলেছিলেন দেশ মদিনা সনদ অনুযায়ী চালাবেন, কিন্তু আমরা কী দেখলাম? এক মন্ত্রীর লন্ডনে ১৪০টা বাড়ি, ছেলেমেয়ের নামে পূর্বাচলে ৬০ কাঠা জমি, চট্টগ্রাম বিমানবন্দরের পাশে ৭২ বিঘা সরকারি জমি নিয়ে ৩০টি বাংলো নির্মাণের পরিকল্পনা। অথচ গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। করোনার সময় অক্সিজেনের অভাবে প্রাণ গেছে অসংখ্য মানুষের।’

তিনি বলেন, ‘আমাদের নেত্রী দেশেই থাকেন। মিথ্যা মামলায় পাঁচ-ছয় বছর কারাভোগ করেছেন। আমরা কোনো বিদেশপন্থি দল নই, আমরা বাংলাদেশপন্থি দল— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।’

রিজভী আরো বলেন, ‘আপনারা আমাদের ভারতপন্থি বলেন, অথচ ৫ আগস্টের পরে আমরা দেখলাম আপনারাই ভারতের সঙ্গে বিশেষ সম্পর্কের দাবি করলেন। ৭১ সালে যখন জাতি স্বাধীনতার জন্য লড়ছে, তখন আপনারা পাকিস্তানি হানাদারদের সমর্থন করেছিলেন।’

তিনি বলেন, ‘আজকে আবার সেই ষড়যন্ত্র চলছে কিনা, সেটা অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে। মাজার ভাঙা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই অংশ হতে পারে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

রিজভী বলেন, ‘আজকের এই মিলাদের দিনে আমি শুধু বলব, যিনি আল্লাহর বাণী নিয়ে এসেছিলেন, তার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। তাহলে আমাদের সমাজে দুর্নীতি, লোভ, হিংসা দূর হবে। আমরা সৎভাবে বাঁচতে পারব, শান্তি ফিরে আসবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

দেশে গভীর চক্রান্ত চলছে: রিজভী

Update Time : ০৩:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫