ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

বাসে জাবি ছাত্রীকে ধাক্কা, ২৮ বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। তিনি পায়ে আঘাত পেয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, ওই শিক্ষার্থী টিউশনি শেষে সাভার থানাস্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠছিলেন। এ সময় চালকের সহকারী জিজ্ঞাসা করেন তিনি কোথায় যাবেন? ওই ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলেন। বাসে ওঠার পর চালকের সহকারী আবার ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন কোথায় যাবেন? এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে চলন্ত অবস্থায় চালকের সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বাস থেকে পড়ে তিনি পায়ে আঘাত পান। এ ঘটনা জানাজানি হলে তার সহপাঠীরা রাত ৮টার দিকে রাজধানী পরিবহনের ওই বাসগুলো আটক করেন।

ভুক্তভোগী ছাত্রী এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তার সহপাঠীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ, দোষী চালকের সহকারীর শাস্তি ও ক্ষমা চাওয়া এবং পরিবহন কর্তৃপক্ষের লিখিত মুচলেকা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। এর আগেও এমন ঘটনা ঘটেছে। আগামীকাল (আজ) বুধবার বাসের মালিকপক্ষ আসবে বলে জানা গেছে। তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

বাসে জাবি ছাত্রীকে ধাক্কা, ২৮ বাস আটক

Update Time : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫