ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

তিনদিন পর নদীতে মিলল লঞ্চ থেকে ঝাঁপ দেয়া যুবকের মরদেহ

ঢাকা-লালমোহন নৌরুটের এমভি মানিক-১১ লঞ্চ থেকে ঝাঁপ দেয়ার তিনদিন পর মেঘনা নদীতে সন্ধান মিলেছে নিখোঁজ যুবক মো. খলিলের মরদেহের। মঙ্গলবার বিকেলে দৌলতখানের চরপাতা এলাকার মেঘনা নদীতে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে দৌলতখান থানা ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। মো. খলিল লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গত শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি মানিক-১১ লঞ্চটি কালিগঞ্জ এলাকায় পৌঁছালে ওই লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন খলিল নামে এক যুবক। এরপর তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তবে মঙ্গলবার বিকেলে দৌলতখান থানা থেকে আমাকে জানানো হয় তারা নদীতে একটি মরদেহ পেয়েছেন। পরে বিষয়টি আমি নিখোঁজ যুবক খলিলের স্বজনদের জানালে তারা দৌলতখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে ওই যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে সংশ্লিষ্ট থানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

তিনদিন পর নদীতে মিলল লঞ্চ থেকে ঝাঁপ দেয়া যুবকের মরদেহ

Update Time : ১০:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫