ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

আবারও দুঃসংবাদ পেলো নেইমার ভক্তরা

প্রায় দুই বছর ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে নেইমার জুনিয়র। ভক্ত-সমর্থকরা আশা করেছিলেন, আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তাকে আবারও সেলেকাও জার্সিতে দেখা যাবে। তবে সেই প্রত্যাশায় আবারও ধাক্কা খেলেন নেইমারপ্রেমীরা। নতুন করে ঊরুর চোটে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা, ফলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা আপাতত ভেস্তে গেছে।

২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। এরপর দু’বার দলে ডাক পেলেও ইনজুরির কারণে ছিটকে যান তিনি। চিলি ও বলিভিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে কোচ কার্লো আনচেলত্তির দলে ফেরার জোর সম্ভাবনা ছিল এই সান্তোস ফরোয়ার্ডের। তবে দল ঘোষণার ঠিক আগের দিনই অনুশীলনের সময় ঊরুতে ব্যথা অনুভব করেন নেইমার। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে নতুন চোট।

সান্তোস ক্লাব জানিয়েছে, তার ঊরু ফুলে গেছে এবং চিকিৎসা শুরু হয়েছে। বিষয়টি ইতোমধ্যেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানানো হয়েছে।

চোট কাটিয়ে সান্তোসের হয়ে টানা সাত ম্যাচ পূর্ণ ৯০ মিনিট খেলে জাতীয় দলে ফেরার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন নেইমার। কিন্তু আনচেলত্তি নাকি শুরু থেকেই তাকে নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন বলে দাবি করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম।

সবকিছু ঠিক থাকলে নেইমার আগামী ৩১ আগস্ট সান্তোসের ক্যাম্পে ফিরবেন। অন্যদিকে ৫ ও ১০ সেপ্টেম্বর যথাক্রমে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

আবারও দুঃসংবাদ পেলো নেইমার ভক্তরা

Update Time : ০৪:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫