ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

জুলাই গণহত্যা: হাসিনাসহ আসামীদের ফাঁসি চাইলেন মাহফুজুর

২১ আগস্ট গ্রেনেড হামলা: আসামিপক্ষের ফের আপিল শুনানি বৃহস্পতিবার

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। বুধবার (২০ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন তিনি।

সাক্ষ্যদানকালে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আন্দোলন চলাকালীন যখন মাথায় গুলি লেগে হাসপাতালে আসছিল আন্দোলনকারীরা, তখন ডিবি তাদের রিলিজ দিতে মানা করে। সেই সঙ্গে হাসপাতালে ডিবি আরও বলে যায়, নতুন করে যেন গুলিবিদ্ধ কোনো আন্দোলনকারীকে ভর্তি না করানো হয়।

এসব অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফাঁসি চান এই চিকিৎসক।

এদিন সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর অংশ হিসেবে সকালে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

এর আগে আলোচিত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ১২ জন। সবশেষ গত সোমবার (১৮ আগস্ট) সাক্ষ্য দেন আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় শহিদদের বাবা-ভাইসহ তিনজন। ওই সময় তারা আন্দোলনে সংঘটিত নৃশংসতা ট্রাইব্যুনালে তুলে ধরেন।

এদিকে বুধবার ট্রাইব্যুনালে রাজধানীর চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে আলোচিত এ মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৬ জন সাক্ষ্য দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

জুলাই গণহত্যা: হাসিনাসহ আসামীদের ফাঁসি চাইলেন মাহফুজুর

Update Time : ০২:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫