ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

অসংক্রামক রোগের চিকিৎসা আরও উন্নত হওয়া জরুরি : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৩৫টি মন্ত্রণালয়ের একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। এসময় তিনি বলেন, অসংক্রামক রোগের চিকিৎসা আরও উন্নত হওয়া জরুরি। এজন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার।

বুধবার (২০ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত স্বাস্থ্য নিয়ে ৩৫ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, সব মন্ত্রণালয়কে এ বিষয়ে সহযোগিতা করতে হবে। অসংক্রামক রোগ উচ্চ চিকিৎসায় বিপুল অংকের অর্থ বিদেশ চলে যায়। তাই, যে কোনও পরিস্থিতি বা চ্যালেঞ্জ আসুক না কেন, সুস্থ পরিবেশ ও দক্ষ কর্মক্ষম মানব সম্পদ গড়ে তোলার আহ্বান জানান ড. ইউনূস।

এসময় তরুণ সমাজকে তামাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। দেশের স্বাস্থ্য খাত নিয়ে ৫ আগষ্টের পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা।

পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ হয় জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মতো জায়গায় এটা অনেক সংকটময়। দেশের রোগীদের ৭১ ভাগ মৃত্যু ঘটে অসংক্রামক রোগের কারণে। তাই, স্বাস্থ্যসম্মত জীবন প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারি পাশাপাশি বেসরকারি উদ্যোগ জরুরি বলেও জানান প্রধান উপদেষ্টা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

অসংক্রামক রোগের চিকিৎসা আরও উন্নত হওয়া জরুরি : প্রধান উপদেষ্টা

Update Time : ০২:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫